ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আবদুল্লাহ আবু সায়ীদ’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: উত্তম কুমার’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (২৫ জুলাই), ১০ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ৬ মুহররম ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: তাজউদ্দীন আহমদ’র জন্ম

ঘটনাবলী:

১২১৫ দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৪০৯ সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু।

১৫৮১ হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৭৬৩ মীরজাফর দ্বিতীয় বারের জন্য মুর্শিদাবাদ এর নবাব হয়।

১৭৯৪ ফরাসী কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়।

১৭৯৯ আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।

১৮১৪ জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

১৮৪৮ অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৯৪ চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।

১৯০৯ লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন।

১৯৩৮ ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।

১৯৪৩ মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

১৯৪৬ প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।

১৯৪৮ পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।

১৯৫৭ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।

১৯৭৫ বিশ্বের প্রথম টেস্ট-টিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে।

১৯৭৮ মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।

১৯৭৯ জার্মানির কান শহরে ফিলিস্তিনী সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন।

১৯৯৩ দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচণ্ড হামলা চালায়।

২০০৭ প্রতিভা পাতিল, ভারতের ১৩তম রাষ্ট্রপতির (ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: প্যারীচাঁদ মিত্র’র জন্ম

জন্মদিন:

১১০৯ ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা।

১৭৯৭ ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টা।

১৭৯৯ স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাস।

১৮৪৪ টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক।

১৮৭৫ জিম করবেট, ইংলিশ শিকারি ও সংরক্ষনবাদী প্রকৃতিবিদ।

১৮৯২ প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার।

১৮৯৪ ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা।

১৮৯৪ গাভ্রিলো প্রিন্সিপ, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্‌স ফার্দিনান্দ ও তার স্ত্রীর আততায়ী।

১৮৯৯ চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন।

১৯০১ মনোজ বসু, ভারতীয় বাঙালী সাহিত্যিক।

১৯০৫ এলিয়াস ক্যানেটি, নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস লেখক ও নাট্যকার।

১৯০৮ বিল বোস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯২০ রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাসবিজ্ঞানী।

১৯২৩ সুইডিশ লেখক মারিয়া গ্রাইপ।

১৯২৯ সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ।

১৯৩০ মারে চ্যাপেল, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৩৬ গ্লেন মার্কাট, অস্ট্রেলিয়ান স্থপতি।

১৯৩৯ আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশী শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ১৯৩৯ সালের ২৫ জুলাই জন্মগ্রহণ করেন। বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক।

তিনি ষাটের দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান। সে সময়ে সমালোচক এবং সাহিত্য-সম্পাদক হিসাবেও তিনি অবদান রেখেছিলেন।

তার জীবনের উল্লেখযোগ্য কীর্তি বিশ্বসাহিত্য কেন্দ্র, যা চল্লিশ বছর ধরে বাংলাদেশে ‘আলোকিত মানুষ’ তৈরির কাজে নিয়োজিত রয়েছে। ২০০৪ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন তিনি।

দেশে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০০৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

তিনি প্রবন্ধে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৭০-এর দশকে তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৫৬ ফ্রান্সিস আর্নল্ড, আমেরিকান বিজ্ঞানী ও প্রকৌশলী।

১৯৭৪ রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।

১৯৮৬ হাক (ফুটবলার), ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৮ পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার।

আরও পড়ুন: পল রয়টার’র জন্ম

মৃত্যুবার্ষিকী:

১৮৩৪ স্যামুয়েল টেইলর কোলরিজ ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।

১৮৪৩ পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোস।

১৯০৯ ভারতের বিশিষ্ট আইনজীবী ও কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই।

১৯৩৬ জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্ট।

১৯৫৩ পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অন্যতম সাংসদ,আইনজ্ঞ, বাগ্মী।

১৯৬৩ ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তি।

১৯৭৩ লুই সেন্ট লরেন্ট, কানাডার দ্বাদশ প্রধানমন্ত্রী।

১৯৮০ বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক।

১৯৮৬ ভিনসেন্ট মিনেলি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।

২০০২ সৈয়দ আলী আহসান। খ্যাতনামা কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ২০০২ সালের ২৫ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি একজন খ্যাতনামা সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিকও।

২০০৩ জন শ্লেসিঞ্জার, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা।

২০১৪ সাংবাদিক, সংসদ সদস্য বেবী মওদুদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা