শিল্প ও সাহিত্য

কথামালা-গান আর কবিতায় কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক : কথামালা-গান আর কবিতায় সাজানোর দারুণ এক ঘরোয়া আয়োজনে স্মরণ করা হলো সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে।

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের আয়োজনে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই কথাশিল্পী রাবেয়া খাতুন স্মরণের অনুষ্ঠান।

শিশু সাহিত্যিক আলী ইমামের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় ‘নন্দিত কথাশিল্পী রাবেয়া খাতুন স্মরণে-বরণে-শ্রদ্ধায়-কথায়-কবিতায়’ শীরোনামের এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন কবি মুহাম্মদ নুরুল হুদা। সম্মানিত অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি সুরমা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, সুজন বড়ুয়া, রহিম শাহ, শাহাদাৎ হোসেন নিপু ও মজিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার সুজন হাজং।

রাবেয়া খাতুনকে শ্রদ্ধা নিবেদন করে আয়োজনের আলোচনায় বক্তারা বলেন, রাবেয়া খাতুন ছিলেন অত্যন্ত বিণয়ী, নির্ভতচারী, সদাচারী ও সাদাসিধে একজন মানুষ। কিন্তু লেখক হিসেবে ছিলেন দারুণ শক্তিশালী। তার লেখা তুলনামূলক কম পাঠ্য হলেও নিরবে-নিভৃত্যে তিনি তার লেখায় দিয়ে অর্জন করেছেন অনেক পুরস্কার। কিন্তু, তিনি পুরস্কার পাওয়ার পরও তেমন কোনভাবে উদযাপন করেননি!

বক্তারা আরও বলেন, প্রত্যেক সাহিত্যিকের একটা সতন্ত্র দৃষ্টিভঙ্গি থাকে। রাবেয়া খাতুন সেই জায়গায় একটু ভিন্ন। তিনি তার সাহিত্যের উপদানকে গভীর দৃষ্টি দিয়ে দেখেছেন, কিন্তু-লিখেছেন অতি সহজ-সরল ও সাবলিল ভাবে। তেমনই এক দলিল তার লেখা ‘মেঘের পরে মেঘ’। বাংলা সাহিত্যে তো বটেই রাবেয়া খাতুন আমাদের মুক্তিযুদ্ধোত্তর সাহিত্যেও বেশ অবদান রেখেছেন। তাকে নিয়ে বড় ধরণের গবেষণা করার সুযোগ আছে।

কবি সেলিনা শেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধানিবেদন করে কবিতা পাঠ করেন-কবি আনিস মোহাম্মদ, হানিফ খান, আন্তানুর হক সহ আরও অনেকে। গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রাজিয়া মুন্নি।

সান নিউজ/এসএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা