ইতিহাসের এই দিন
ঐতিহ্য ও কৃষ্টি
১২ অক্টোবর

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ৩ অক্টোবর ২০২১, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
খ্রিস্টপূর্ব ৫৩৯ - ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করে।
৬৩৫ - খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয়।
১৫৫৬ - মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা।
১৭৭০ - তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু।
১৭৯২ - মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত।
১৮১২ - কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু।
১৮১৫ - সিসিলির রাজা জোযামিন মোরাটের মুত্যুদণ্ড কার্যকর।
১৮৮৪ - ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসেবে গৃহীত।
১৯২৩ - আংকারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা।
১৯৩৭ - চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী প্রতিষ্ঠিত হয় ।
১৯৪৩ - ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইউগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা বাহিনীর সহায়তায় জার্মানীর দখলে থাকা ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।
১৯৪৬ - মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।
১৯৬২ - যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
১৯৬৬ - শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
১৯৮৯ - আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোন্জ বৌদ্ধ মূর্তী ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তীর নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।
১৯৯০ - ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো মৃত্যুবরণ করেন।
১৯৯১ - বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
১৯৯৪ - মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উত্পাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে , কিন্তু কেউ মারা যায় নি ।
১৯৯৭ - পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস টি উলফেনসন ঢাকা আগমন করেন।
১৯৯৯ - ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
২০০১ - ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলায় ১৫ জনের মৃত্যু হয়।
২০০২ - বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।
২০০৪ - ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।
২০০৬ - শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

জন্ম:
১৮৬২ - পর্যটক ও লেখক মেরি কিংসলে জন্মগ্রহণ করেন।
১৯২৫ - যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থেচার জন্মগ্রহণ করেন।
১৯৩৮ - ইংরেজ সাংবাদিক ও লেখক হুগো ইয়াং জন্মগ্রহণ করেন।
১৯৪৮ - পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী নুসরাত ফতেহ আলী খান জন্মগ্রহণ করেন।
১৯৭৯ - ইংরেজ ফুটবল খেলোয়াড় ওয়েস ব্রাউন জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৮২২ - ইতালীয় ভাস্কর আন্তেনিও কানোভা মৃত্যুবরণ করেন।
১৮৮২ - খ্যাতনামা ফরাসী দার্শনিক ও লেখক জোযেফ আর্থার গোবিনো মৃত্যুবরণ করেন।
১৯১১ - ভারতহিতৈষী ভগিনী নিবেদিতা (মার্গারেট এলিজাবেথ নোবল) মৃত্যুবরণ করেন।
১৯৬৪ - কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা প্রেমাঙ্কুর আতর্থী মৃত্যুবরণ করেন।
১৯৬৪ - বাংলাদেশের বিশিষ্ট কবি গোলাম মোস্তফা ইন্তেকাল করেন।
১৯৬৬ - বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, আইনজীবী, বিচারক ও রাজনীতিক মুহম্মদ ইবরাহিম ঢাকায় পরলোকগমন করেন।
১৯৮৩ - নট, নাট্যকার ও পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৮৭ - সঙ্গীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমার মৃত্যুবরণ করেন।
১৯৮৭ - নাট্যশিল্পী ও যাত্রাভিনেতা অমলেন্দু বিশ্বাস মৃত্যুবরণ করেন।
২০০৭ - চলচ্চিত্রকার-সাংবাদিক ওবায়েদ উল হক মৃত্যুবরণ করেন।

দিবস:
আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা