ইতিহাসের এই দিন
ঐতিহ্য ও কৃষ্টি
১১ অক্টোবর

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ অক্টোবর ২০২১, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৭৩৭- কলকাতায় ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে ৩ লাখ লোকের মৃত্যু হয়।
১৮৯৯- দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৯৫৭- প্রধানমন্ত্রীর পদ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।
১৯৭৪- গিনি বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২০০০- লন্ডনে প্রথমবারের মতো একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারি হিসেবে অনুমোদন দেয়া হয়।

জন্ম:
১৮৭১- বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ।
১৮৭৭- বাঙালি লেখক, ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৯২১- বাঙালি শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম।
১৯৪২- ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ অমিতাভ বচ্চন।
১৯৬৫- ভারতীয় ধারাবাহিক আদালতের অভিনেতা রনিত রায়।

মৃত্যু:
১৯৩৮- বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু।
১৯৯১- বাংলাদেশি সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী।
২০০৭- লেখক, শিল্পী, কবি ও সংগীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ (শ্রী চিন্ময়)।
২০১২- ফরাসি গায়ক ফ্রাঙ্ক আলমো।
২০১৯- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রবার্ট ফরস্টার।

দিবস:
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা