সংগৃহীত
লাইফস্টাইল

সেহরিতে যেসব খাবার ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্ক : ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতর রোজা একটি অন্যতম স্তম্ভ। এ সময় বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম রোজা পালন করে থাকেন। রোজায় সুস্থতা ধরে রাখা অনেক জরুরি। ইফতার ও সেহরিতে কী খাবার খাচ্ছেন তার উপর অনেকটাই নির্ভর করে পুরো রমজানজুড়ে আপনি কেমন থাকবেন। রমজানে শরীর সুস্থ রাখতে সেহরিতে সব সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। যে কারণে সেহরির খাবারের প্রতি খেয়াল রাখাটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো সেহরিতে ক্ষতিকর-

আরও পড়ুন : ত্বকে প্রতিদিন সাবান ব্যবহার করলে কী হয়?

১. অতিরিক্ত চর্বিযুক্ত খাবার

চর্বিযুক্ত মাংস এবং ভাজা খাবার হজম হতে বেশি সময় নিতে পারে। এ ধরনের খাবার সেহরিতে অস্বস্তি এবং পেট ভারী হওয়ার কারণ হতে পারে। সেহরির খাবারে স্বাদের চেয়ে খাদ্য গুণকে বেশি গুরুত্ব দিন। তাই সেহরিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

২.ক্যাফেইন

সেহরির সময়ে চা কিংবা কফির মতো ক্যাফেইন যুক্ত পানীয় পান থেকে বিরত থাকবেন। কারণ এর থেকে ডিহাইড্রেশন এবং প্রস্রাবের বৃদ্ধির কারণ হতে পারে। তাই সেহরিতে ক্যাফেইন আছে এমন পানীয় পরিহার করাও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : সম্পর্ক নষ্ট হওয়ার ৫ কারণ

৩.প্যাকেটজাত খাবার

প্রক্রিয়াজাত, প্যাকেটজাত অথবা প্রসেসড ফুড খাবার সেহরিতে রাখবেন না। এসব খাবারে অস্বাস্থ্যকর চর্বি থাকে, যা হজম ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। যে কারণে দেখা দিতে পারে হজম সংক্রান্ত নানা সমস্যা। সেইসঙ্গে এটি রোজার সময় আপনাকে আরও ক্লান্ত ও দুর্বল করে দিতে পারে।

৪. চিনিযুক্ত পানীয়

এনার্জি ড্রিংকসের মতো মিষ্টি পানীয়তে উচ্চমাত্রায় চিনি থাকে। যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধির কারণ হতে পারে। তাছাড়া, সেহরিতে এ ধরনের পানীয় পান করলে আপনি সারাদিন অতিরিক্ত ক্ষুধার্ত বোধ করতে পারেন এবং এ সকল খাবার আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। তাই সেহরিতে চিনিযুক্ত পানীয় খাবেন না।

সান নিউজ/সিএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা