সংগৃহীত ছবি
লাইফস্টাইল

সম্পর্ক নষ্ট হওয়ার ৫ কারণ

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক সব সময় একইরকম সুন্দর ও রঙিন থাকে না। সম্পর্ক বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। সম্পর্ক শুধুমাত্র বিশ্বাসঘাতকতা বা প্রতারণার কারণেই নষ্ট হয় না। তুচ্ছ বিষয়ে ঝগড়া, সম্পর্কের প্রতি উদাসীনতা, মনযোগের অভাব এসব ছোট ছোট বিষয় ও একটি সম্পর্ক নষ্ট করে দিতে পারে। চলুন, তবে এমন ৫টি কারণ জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: ত্বকে নারিকেল তেলের ব্যবহার

১. যোগাযোগের অভাব

যোগাযোগের অভাব সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি। মনেরভাব প্রকাশ করার প্রবণতা বা সুযোগ কম থাকলে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। তাই সব সময় স্বচ্ছ যোগাযোগ থাকা অত্যন্ত জরুরি। সম্পর্ক নিয়ে উদাসীন থাকলে সে সম্পর্কে পরিণতি দেওয়া কষ্টকর। যোগাযোগের অভাব সম্পর্কের বড় নীরব ঘাতক।

২. বিরক্তি

পুরোনো ক্ষোভ পুষে রাখা এবং অতীতের অভিযোগ বারবার পুনরুত্থিত করা সম্পর্কের মধ্যে বিরক্তির সৃষ্টি করে। সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে এবং তিক্ততা ধরে রাখলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী না হয়ে ভাঙার ইঙ্গিত দেয়। পরস্পরের প্রতি বিরক্তি চলে আসে, একপর্যায়ে সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন: গরমে সুস্থ থাকতে করণীয়

৩. অমীমাংসিত ট্রমা

অতীতের অমীমাংসিত সমস্যা সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দেয়। অতীত সম্পর্কের অভিজ্ঞতা থেকে যেকোনো অমীমাংসিত সমস্যা সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা নষ্ট করে এবং গভীরতা বাড়াতেও বাধা দেয়। তাই অমিমাংসিত ট্রমা মিমাংসা করা জরুরি। নয়তো নীরব ঘাতকের মতো সম্পর্ক নষ্ট করে দিতে পারে।

৪. অপূর্ণ যৌন চাহিদা

বৈবাহিক সম্পর্কে যৌন চাহিদা একটি মৌলিক বিষয়। যৌন চাহিদা পূরণ না হওয়া বৈবাহিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। যা মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতার অভাব সৃষ্টি করতে পারে। অপূর্ণ যৌন চাহিদা দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলে।

৫. অসম্মান

অসম্মান সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার আরেকটি বড় কারণ। সঙ্গীর কাছ থেকে ক্রমাগত সমালোচিত হলে মানসিকভাবে একজন অসুস্থ হয়ে যেতে পারে। পরস্পরের ব্যক্তিগত স্থান এবং পছন্দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অন্যথায় সম্পর্কে আস্থা এবং ঘনিষ্ঠতার অভাব হতে পারে।

সান নিউজ/এসআর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা