ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ত্বক ভালো রাখতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: সাধ্যের মধ্যে কম-বেশি সবাই প্রসাধনী ব্যবহার করেন। সবারই সুন্দর, নিটোল, ব্রণহীন, দাগ-ছোপহীন ত্বক পাওয়ার ইচ্ছে থাকে। কিন্তু ইচ্ছে থাকলেও নামিদামি প্রসাধনী মেখেও সমস্যা সমাধান হচ্ছে না।

আরও পড়ুন: তারুণ্য ধরে রাখার কৌশল

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেই ত্বক ভালো থাকবে, তেমনটা নয়। প্রসাধনীগুলো ত্বকে ঠিকমতো কাজ করছে কি না, তা দেখা জরুরি।

সারা দিন বাইরে ঘুরে তেল, ধুলো-ময়লা জমে থাকা মুখে যত প্রসাধনী মাখুন না কেন, কোন উপকারেই আসবে না। ত্বক ভালো রাখতে নিয়ম মেনে মুখ পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন: মাছের মাথা খেলে কি হয়?

ত্বকে ভালো রাখতে দিনে ২ বার মুখ পরিষ্কার করতে হবে। কেউ কেউ মনে করেন, রাতে মুখ পরিষ্কার করে ঘুমালে আবার ঘুম থেকে উঠে পরিষ্কার করার প্রয়োজন নেই।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, রাতে ঘুমের মাঝে ত্বকের গ্রন্থি থেকে সিবাম উৎপন্ন হয়। এ জন্য মুখ পরিষ্কার করতেই হয়।

মুখ পরিষ্কার করতে উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে তেল ও ধুলো-ময়লা পুরোপুরি পরিষ্কার হয় না। আবার বেশি গরম পানি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে।

আরও পড়ুন: প্রেমের বিয়ে ভাঙার কারণ

সারাদিন পর রাতে মুখ পরিষ্কার করতে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন। তাড়াতাড়ি করে মুখে ফেসওয়াশ মেখে ধুয়ে নেন। কেউ আবার ময়লা তোলার জন্যে শক্ত হাতে স্ক্রাব ঘষেন। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

বাড়ি ফিরে আগে মুখের মেকআপ তুলতে হবে। মেকআপ লেগে থাকলে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলো বন্ধ হয়ে ব্রণ দেখা দিতে পারে।

আরও পড়ুন: খাবারে রুচি বাড়ানোর টিপস

মুখ পরিষ্কার করার পরে ময়েশ্চারাইজার মাখতে হবে। এটি ত্বকে তেলতেলে ভাব পরিমাণ কিছুটা হলেও কমিয়ে দেয়। তাই মুখ ধোয়ার সাথে সাথে মুখে ময়েশ্চারাইজার মেখে নেওয়া উচিত।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা