ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

পটেটো ইমোজি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে আমরা প্রায় সবাই ইমোজির সাথে পরিচিত। এই ইমোজি যদি খাবারের ক্ষেত্রেও যোগ হয় তখন কেমন হবে? বাড়িতে থাকা আলু আর অল্পকিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন পটেটো ইমোজি। আর এটি তৈরি করাও সহজ। চলুন তবে রেসিপি জেনে নেয়া যাক-

আরও পড়ুন : মনমোহিনী চিংড়ি রেসিপি

তৈরির উপকরণ :

আলু- ৪/৫ টি

পাউরুটি- ৫ পিস

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো (পাউরুটি ভেজানোর জন্য)

তেল- ভাজার জন্য

জুসের পাইপ- চোখ বানানোর জন্য

স্যুপের চামচ- স্মাইল বানানোর জন্য

আরও পড়ুন : ইলিশের কোর্মা রেসিপি

তৈরির পদ্ধতি :

ভালোভাবে আলু সেদ্ধ করে নিন। একটি বাটিতে সেদ্ধ আলু ভালোভাবে ভেঙে নিতে হবে যেন দানা না থাকে। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। পাউরুটিগুলো একসঙ্গে ভিজিয়ে নিতে হবে। দুই হাত দিয়ে চেপে পানি ফেলে দিতে হবে যেন পাউরুটি থেকে সব পানি ঝরে যায়।

পাউরুটিগুলো হাত দিয়ে ভেঙে মাখানো আলুর উপর দিয়ে দিন। এরপর লবণ দিয়ে মাখিয়ে নিন। চাইলে মরিচ, চিনি (পছন্দ অনুযায়ী) এসবও দেয়া যাবে যদি ঝাল বা মিষ্টি খেতে চান। মিশ্রণটি ১ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে।

এবার হাতে একটু তেল লাগিয়ে নিন। মিশ্রণ থেকে একটু রেডি করা মাখনো আলু নিয়ে বলের মতো গোল করে আস্তে একটু চাপ দিতে হবে। তারপর জুসের পাইপ দিয়ে দুটো চোখ বানাতে হবে। তারপর স্যুপ চামচ দিয়ে স্মাইল বানাতে হবে।

পাইপ, চামচ, ছুরি দিয়ে এভাবে সেড, স্মাইলি, লাফিং, থামস, এংরি ফানি ইমোজি বানানো যাবে। যদি ক্রিসপি চান তাহলে ইমোজিগুলো আধাঘণ্টা ফ্রিজে রাখতে হবে।

আরও পড়ুন : মাছের বিরিয়ানি রেসিপি

তেল গরম করে ইমোজিগুলো তেলে দিতে হবে। তেলে দেয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। ইমোজিগুলো ৩ মিনিট এভাবে ভাজতে দিতে হবে। মিনিট তিনেক পর এগুলো ফুলে আপনা আপনি উপরে চলে আসবে। যখন উপরে চলে আসবে তখন চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

ইমোজিগুলো ৮ থেকে ১০ মিনিট ভাজতে হবে। শুরুতে তিন থেকে চার মিনিট কম আঁচে এবং বাকি চার থেকে পাঁচ মিনিট বেশি আঁচে ভাজতে হবে। গরম গরম ইমোজি পছন্দমতো সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা