সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে পৌঁছালেন ৬ শতাধিক অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: একদিনে ছোট নৌকায় চেপে যুক্তরাজ্য পৌঁছেছেন ৬০০ জনেরও বেশি অভিবাসী।

আরও পড়ুন: গাজায় লাগামহীন হামলা, নিহত ৮৪

গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের এই অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছান বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ওই দিন ১০টি নৌকায় করে ৬৪৭ জন অভিবাসী যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।

চলতি বছর ফ্রান্স থেকে ছোট নৌকায় ব্রিটেনে পাড়ি জমাতে গিয়ে মারা গেছেন ৫২ জন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলো বলছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেছেন, গত ৩ বছরের তুলনায় এ বছর ইংলিশ চ্যানেলে অভিবাসীদের প্রাণহানির সংখ্যা বেড়েছে। মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডি দেখিয়ে দিচ্ছে যে, আমাদের পদ্ধতি পুনর্বিবেচনা করা দরকার। কারণ এই অবস্থা চলতে থাকলে প্রাণহানি আরও বাড়তে থাকবে।

অপরদিকে, চ্যানেলে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা থেকে বিরত হচ্ছেন না। চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত ২৮ হাজার ২০৪ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছছেন; যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৮ শতাংশ বেশি। তবে ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ কম।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা