ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

আদা দীর্ঘদিন টাটকা রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক: মসলা ছারাও, গলা খুসখুসে কিংবা ঠান্ডা-কাশিতে আরাম পেতে আদা যথেষ্ট। এ জন্য অনেকেই একসাথে আদা কিনে রেখে দেন।

আরও পড়ুন: খাবারে রুচি বাড়ানোর টিপস

তবে আদা সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে নষ্ট হয়ে যায়। ঘরোয়া উপায় দীর্ঘদিন আদা সংরক্ষণ করার কিছু উপায় জেনে নিন-

১) ফ্রিজে রাখুন:

আদা দীর্ঘদিন টাটকা রাখতে খোসা সহ ফ্রিজে রেখে দিন। এয়ারটাইট কৌটা বা প্লাস্টিকের জিপ লক ব্যাগে রাখলে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। তা ছাড়া, আদা কাগজের ব্যাগে বা টাওয়েলে মুড়িয়ে ফ্রিজে রাখতে পারেন।

আরও পড়ুন: ইলিশের কোর্মা রেসিপি

২) ডিপ ফ্রিজে রাখুন:

আদা ছোটো ছোটো টুকরো করে নিন। একটা ট্রে-র উপরে পার্চমেন্ট পেপারে গ্রেট করা আদা রেখে দিন। আদা জমে গেলে এয়ারটাইট কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রোজেন আদা ৪-৬ মাস পর্যন্ত রাখা য়ায এ ছাড়া, ভ্যাকিউম সিল ব্যাগে আদা ভরে ফ্রিজারে রাখতে পারেন।

৩) আদা বাটা:

আদার খোসা ছাড়িয়ে অল্প পরিমাণ পানি বা তেল দিয়ে বাটতে পারেন। ১টি পরিষ্কার, বায়ুরোধক বয়ামে পেস্ট ভরে ফ্রিজে রাখুন। এই উপায়ে প্রায় ১ - ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আদা বাটা।

আরও পড়ুন: প্রেমের বিয়ে ভাঙার কারণ

৪) লেবুর রস:

আদার খোসা টাইট কৌটায় রেখে উপর দিয়ে ভিনেগার বা লেবুর রস ছড়িয়ে দিন। এবার কৌটার ঢাকনা বন্ধ করে ফ্রিজে রাখলে আদা ফ্রেশ থাকবে। খাওয়ার আগে আদার টুকরো ভালো করে ধুয়ে নেবেন।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা