সংগৃহীত
বাণিজ্য

আলু-পেঁয়াজের বাজারে আগুন 

নিজস্ব প্রতিবেদক: লাগামহীন গতিতে ছুটছে পেঁয়াজ ও আলুর দাম। এছাড়া তেল, চিনি, আদা, রসুন, কাঁচা মরিচসহ কিছুইতেই স্বস্তি মিলছে না ক্রেতাদের। বাজারে আগুন লেগেছে আলু-পেঁয়াজের বাজারেও। সপ্তাহঘুরে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা বেড়েছে।

আরও পড়ুন: ফের টাকার মান কমলো

আজ (শুক্রবার) রাজধানীর বাসাবো মাদারটেক বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা যায়৷

গত সপ্তাহে দেশি পেঁয়াজ মানভেদে ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হলেও সপ্তাহঘুরে এখন তা ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে গত সপ্তাহে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ ১০ টাকা বেড়ে এখন ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আলুর বাজারেও আগুন! খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আলু প্রতি কেজি ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: আজ এলপিজির নতুন দাম ঘোষণা

বাজারে আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিক্রেতা মোশাররফ মিয়ার বলেন, আমাদের করার কিছুই নেই। আড়ৎ থেকে ৯৫ টাকা কেজিতে ভারতীয় পেঁয়াজ কিনে আনি। পরিবহন ও মুনাফা মিলিয়ে এ পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজিতে বিক্রি করতে হয়। দেশি পেঁয়াজের দাম আরও বেশি। দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১২ টাকা ৫০ পয়সা দরে পাইকারি কিনে সব খরচ ও লাভ মিলিয়ে ১৩০ টাকায় বিক্রি করি।

মোশারফ আরও জানান, সবকিছু নিয়ন্ত্রণ করে আড়ৎ মালিকরা। তারা ইচ্ছামাফিক দাম বাড়ায়। তাদের থেকে বেশি দামে কিনে আমাদেরও বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এদিকে ক্রেতারা সে পেঁয়াজ কিংবা আলু কিনতে সক্ষম কি না সেটা আমলে নেওয়া হয় না।

তিনি আরও বলেন, আগে পেঁয়াজের দাম কম থাকায় প্রতিদিন ২-৩ বস্তা পেঁয়াজ বিক্রি করতাম। পেঁয়াজের কেজি ৪০ টাকা থাকায় ক্রেতারা একসঙ্গে ৫-১০ কেজি পেঁয়াজ কিনতেন। কিন্তু এখন তারা বলেন ২০ টাকার পেঁয়াজ দেন, ৩০ টাকার পেঁয়াজ দেন!

আরও পড়ুন: টাকা-পে’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভোক্তা অধিকারের অভিযান প্রসঙ্গে এই বিক্রেতা বলেন, তারা আমাদের এখানে আসে। আমাদের সাথে কথা বলে মালামালের মেমো দেখতে চায়। তারা যখন দেখে ৯৫ টাকার পেঁয়াজ আমি ১০০-১১০ টাকায় বিক্রি করছি তখন চুপ থাকে। আবার কখনো ট্রেড লাইসেন্স দেখতে চায়। সবকিছু বুঝে শুনে তারা বলে এভাবেই বিক্রি করুন তাহলে।

বাজার করতে আসা ফাতেমা বেগম জানান, সবকিছুরই দাম বাড়ছে। কিছুই কিনতে পারছি না আমরা। সবকিছুর দাম বাড়লেও, আমাদের আয় তো বাড়েনি। অনেক জিনিস প্রয়োজন থাকার পরও কিনতে পারি না। সরকার প্রধানের কাছে অনুরোধ থাকবে জিনিসপত্রের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা