ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

তারুণ্য ধরে রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সাথে সাথে ত্বকে নানা রকম ছাপ পড়ে। তাই এমন সব খাবার খেতে হবে, যা সহজে ত্বককে বুড়িয়ে যেতে না দেয়।

আরও পড়ুন: ঘুম ভালো হবে যেসব খাবারে

ত্বকে বয়সের ছাপ পড়তে দিতে না চাইলে নিয়মিত যত্ন নিতে হবে। পাশাপাশি খাবারের তালিকার দিকেও বিশেষ মনোযোগ দিতে হবে।

জেনে নিন ত্বকে তারুণ্য বজায় রাখার কৌশল-

(১) ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড:

ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত ফিশ অয়েল, ফ্ল্যাক্স সিড, ওয়ালনাট ইত্যাদি খাবারগুলোতে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। ত্বক ভালো রাখতে এ উপাদানগুলো বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিন ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না।

আরও পড়ুন: ডেঙ্গুতে অন্তঃসত্ত্বাদের করণীয়

(২) কারকিউমিন :

কারকিউমিন এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা পাওয়া যায় হলুদে। এটিতে আরও আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। নিয়মিত হলুদ খেলে ত্বক সতেজ থাকে।

(৩) ভিটামিন-ডি :

ত্বকের তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ত্বক ভালো রাখতে সাহায্য করে। সূর্যের আলো ভিটামিন-ডি এর সবচেয়ে বড় উৎস। বেশকিছু খাবারেও ভিটামিন-ডি পাওয়া যায়।

আরও পড়ুন: প্লাটিলেট বাড়াতে যা খাবেন

(৪) ভিটামিন-সি :

ভিটামিন-সিতে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বকের উপর থাকা অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমায়। কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতেও এ ভিটামিন সাহায্য করে। তাই ত্বক ভালো রাখতে নিয়মিত ভিটামিন-সি যুক্ত খাবার খেতে হবে।

(৫) গ্রিন টি :

গ্রিন টিতে পলিফেনল নামক এক ধরনের উপাদান। এটির অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাই নিয়মিত গ্রিন টি পান করলে ত্বকের তারুণ্য বজায় থাকে।

আরও পড়ুন: মেথির গুণাগুণ

(৬) প্রোবায়োটিক্স :

টক দইয়ে থাকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স, যা শরীর ভালো রাখতে কাজ করে। ত্বকের নানা সমস্যা সমাধানেও কাজ করে এটি।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা