ছবি: সংগৃহীত
বাণিজ্য

দ্য বডি শপে নতুন পণ্য সংযোজন

নিজস্ব প্রতিনিধি: বিশ্বব্যাপী প্রসিদ্ধ রূপচর্চার প্রসাধনী ব্র্যান্ড ‘দ্য বডি শপ’ দেশের বাজারে নিয়ে এসেছে এডেলউইস প্রেপ এসেন্স, যা বয়সের ছাপ দূর করে ত্বকে প্রাণবন্ততা ধরে রাখতে সাহায্য করে। বাংলাদেশে ব্র্যান্ডটির অফিসিয়াল স্টোরগুলিতে নতুন এ প্রসাধনী পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ত্বকের জন্য উপকারি ৫ ফল

এডেলউইস প্রেপ এসেন্স-এর মিল্কি এসেন্স ত্বকের অবাঞ্ছিত খুঁত দূর করে এবং আর্দ্রতা ফিরিয়ে ত্বককে আরো উজ্জীবিত করে তুলতে কার্যকরী ভূমিকা রাখে। এর টোনার এবং ময়েশ্চারাইজারের সমন্বয় ত্বককে আর্দ্র করে তোলে এবং পরবর্তী স্কিনকেয়ার রুটিনের জন্য প্রস্তুত করে তোলে।

এই এসেন্সে রয়েছে এডেলউইস ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট, যাতে রেটিনলের তুলনায় ৪৩ শতাংশ বেশি অ্যান্টি অক্সিডেন্টের শক্তি রয়েছে। এডেলউইস মূলত এক জাতের ফুল, যা ত্বকের মসৃণতা বৃদ্ধি করে ও ত্বককে আরো প্রাণবন্ত ও উজ্জ্বল দীপ্তিময় করে তোলে।

এসেন্সটিতে ব্যবহৃত ৯৮ শতাংশ উপাদানই সম্পূর্ণ প্রাকৃতিক। ফলে ব্যবহারকারীদের ত্বকের আর্দ্রতা থাকে নিয়ন্ত্রিত।

আরও পড়ুন: ত্বক ভালো রাখতে যা করবেন

সময়ের সাথে সাথে ত্বকে বয়সের ছাপ পড়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে সুস্থ ত্বক বলতে আমরা সাধারণত বুঝি দীপ্তিময়, মসৃণ, সতেজ, নিটোল ও প্রাণবন্ত ত্বক। আর এডেলউইস প্রেপ এসেন্সের মাধ্যমে ত্বকের এই পাঁচটি বৈশিষ্ট্যই নিশ্চিত করা সম্ভব।

এসেন্সটিকে আরো সমৃদ্ধ করেছে রুয়ান্ডা থেকে সংগৃহীত কমিউনিটি ফেয়ার ট্রেড মরিঙ্গা বীজের তেল। সকালে এবং রাতে মুখ ধোয়ার পর এবং কোনো প্রকার সিরাম বা ময়েশ্চারাইজার ব্যবহারের আগে এডেলউইস প্রেপ এসেন্স ব্যবহার করা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা