ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মনমোহিনী চিংড়ি রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বলা হয়, মাছে-ভাতে বাঙালি। খাবারের মেন্যুতে একবেলা মাছ ছাড়া যেন চলেই না। ছুটির দিনে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু রান্না করে নিতে পারেন দুপুরের খাবারে।

আরও পড়ুন: খাবারে রুচি বাড়ানোর টিপস

এ খাবারটি তৈরি করতে উপকরণও খুব বেশি লাগে না। মনমোহিনী চিংড়ি গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে।

জেনে নিন মনমোহিনী চিংড়ি তৈরির রেসিপি-

প্রথমে লবণ-হলুদ দিয়ে মেখে মাছের ২ পিঠ হালকা করে ভেজে নিন। এরপর পেঁয়াজ, আদা-রসুন, কাঁচা মরিচ ও নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিমাণ মতো দিতে হবে।

আরও পড়ুন: তিলের খাজা রেসিপি

তেলে আস্ত গরম মসলা ফোড়ন ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর সামান্য পানি মিশিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর টকদই দিয়ে আরও ৫ মিনিট কষিয়ে নিন।

এবার নারকেলের দুধে চিংড়ি মাছ দিয়ে দিন। ৫ মিনিট পরে গরম মসলার গুঁড়া দিলেই তৈরি হয়ে যাবে মনমোহিনী চিংড়ি। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন সুস্বাদু এই খাবারটি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা