ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে বদ হজমে ঘরোয়া সমাধান

লাইফস্টাইল ডেস্ক : আমরা স্বাদ বাড়ানোর জন্য বেশিরভাগ খাবারেই অতিরিক্ত তেল-মসলা যোগ করি। অতিরিক্ত গরমে এ ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর। এতে বদ হজমসহ গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে।

আরও পড়ুন : গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত

তবে এ জাতীয় সমস্যার ক্ষেত্রে ওষুধের ওপর নির্ভর করা যাবে না। খাবারের তালিকায় কিছু যোগ-বিয়োগ এনেই সমাধান করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলেন, স্বাভাবিক উপায়েই আমাদের হজম ক্ষমতা বাড়ানো উচিত। সেই সাথে প্রয়োজন হজমের জন্য সহায়ক খাবার খাওয়া। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি কিছু কৌশল মেনে চললে হজমের সমস্যা দূর করা সম্ভব।

আরও পড়ুন : গরমকালে ঠোঁট ফাটা রোধের উপায়

জেনে নিন গরমে বদ হজম দূর করার কিছু ঘরোয়া উপায়-

(১) এলাচ : গরমে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য এলাচ বিশেষ সহায়ক। এলাচে থাকা বিভিন্ন উপকারী উপাদান পেটের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়তা করে।

বিশেষজ্ঞরা বলেন, গরমের সময় এলাচ পেট ঠান্ডা রাখতেও দারুণ কার্যকরী। তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে এই মসলা নিয়মিত খেলে গ্যাস্ট্রিক ও বদ হজমের মতো সমস্যা দূরে থাকবে।

আরও পড়ুন : গোলাপ শরবত রেসিপি

​(২) পুদিনা পাতা : বদ হজমের সমস্যায় গলা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে তখনই কয়েকটা পুদিনা পাতা চিবিয়ে খেয়ে নিতে পারেন। কারণ পুদিনা পাতায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।

এসব উপাদান শরীরের প্রদাহ কমিয়ে পেটের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। বদ হজমের সমস্যায় পুদিনা পাতার রস খেলেও উপকার পাবেন।

আরও পড়ুন : শরবত-ই মোহাব্বত তৈরির রেসিপি

(৩) তুলসি : তুলসি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। সুস্থ থাকতে এই পাতার ব্যবহার চলে আসছে বহু প্রাচীনকাল থেকেই। এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লমেটরি গুণ, যা পেটের যে কোনো সমস্যা কমাতে দারুণ কার্যকরী।

তীব্র গরমে বদ হজম থেকে বাঁচতে নিয়মিত তুলসি পাতা ও তুলসি পাতার রস খেতে পারেন।

আরও পড়ুন : তরমুজের মকটেল

(৪) জোয়ান : যারা সারা বছর পেটের সমস্যায় ভুগেন, তাদের জন্য একটি উপকারী উপাদান হলো জোয়ান। এটি হজমে সহায়ক হিসেবে কাজ করে। গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা ও পেট জ্বালা কমাতে দারুণ কার্যকরী প্রাকৃতিক এই উপাদান।

খাবার খাওয়ার সময়ে অতিরিক্ত পানি পান করবেন না। যাদের এ ধরনের অভ্যাস আছে, তাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়। খাবারের মাঝখানে পানি খাওয়ার প্রয়োজন হলে অল্প খাবেন। এতে বদ হজমের ভয় থাকবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা