ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে ঘর ঠান্ডা রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরমে বাইরেও যেমন তাপ, ঘরে টেকাও মুশকিল। যাদের ঘরে এসি নেই, সারাদিন ফ্যান চালিয়ে রেখেও স্বস্তি পাচ্ছেন না তারা। এই গরমে ঘর ঠান্ডা রাখতে কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন।

আরও পড়ুন : গোলাপ শরবত রেসিপি

জেনে নিন গরমে ঘর ঠান্ডা রাখতে করণীয়-

(১) ভারি পর্দা ব্যবহার করুন : ঘরে ২ লেয়ারের পর্দা ব্যবহার করতে পারেন। এতে ঘরে সূর্যের তাপ ঢুকবে না। রোদের তীব্রতা বাড়তে শুরু করলে পর্দা ২ টি টেনে দিন। দেখবেন ঘর ঠান্ডা থাকবে।

আরও পড়ুন : গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত

(২) ইলেক্ট্রনিক্স ডিভাইস কম ব্যবহার করুন : বেডরুমের কম্পিউটার বা ল্যাপটপ চালু করে রাখলে ঘর গরম হয়ে যায়। ফোন চার্জ দেওয়া হয়ে গেলে সুইচ অফ করে রাখুন। পড়ালেখার জন্য এলইডি লাইট ব্যবহার করুন।

(৩) বেডশিট বদলান : লিনেন বা সুতির বেডশিট ব্যবহার করুন। খুব গাঢ় রং কিংবা ভারি কাপড়ের বদলে প্যাস্টেল শেডের চাদর বেছে নিতে পারেন। সাদা বেডশিটের ওপরে হালকা রঙের বেড কভার বিছিয়ে দিন। বালিশ ও কুশনের জন্য একই রঙের নানা টেক্সচারের কভার বেছে নিন। এতে দেখতে ভালো লাগবে, চোখের পক্ষে আরামদায়ক।

আরও পড়ুন : গরমকালে ঠোঁট ফাটা রোধের উপায়

(৪) কার্পেট তুলে রাখুন : ড্রইং রুমে কার্পেট থাকলে তুলে রাখুন। তার বদলে মেঝেতে জুটের বা মাদুরের লম্বা চাটাই পেতে দিন।

(৫) ছাদে শেড লাগান : ছাদের নিচের ফ্ল্যাট সবচেয়ে বেশি গরম থাকে। তাই ছাদে শেড লাগাতে পারলে খুব ভালো হয়। শেড না থাকলে সিলিং ফ্যানের বদলে টেবিল ফ্যান ব্যবহার করুন। সিলিং ফ্যান ওপরের গরম হাওয়া টেনে নামানোর ফলে আরও বেশি গরম লাগে। বাটিতে বরফের টুকরো টেবিল ফ্যানের সামনে রেখে ফ্যান চালান। কিছুক্ষণ পর বরফগুলো গলতে শুরু করলে বাতাসেঐ ঠান্ডা পানি শোষণ করবে ও চারদিকে ছড়িয়ে দেবে। ফলে বরফের জন্য ফ্যানের বাতাস ঠান্ডা হবে, সারা ঘরে ঠান্ডা বাতাস ছড়াবে।

আরও পড়ুন : ইফতারে স্বাস্থ্যকর গাজরের জুস

(৬) ঘরের ভেতরে গাছ লাগান : ঘরে ইনডোর প্লান্ট লাগান। অ্যালোভেরা, বস্টন ফার্ন, উইপিং ফিগ, অ্যারিকা পাম গাছ রাখলে ঘর ঠান্ডা থাকবে।

(৭) ঘরে সাদা রং করুন : সাদা রঙ তাপ শোষণ করে না। বরং প্রতিফলিত করে। তাই সাদা রঙ সূর্যের অতি বেগুনি রশ্মিকে প্রতিফলিত করবে। এতে আপনার বাড়িকে প্রাকৃতিকভাবে শীতল রাখবে। তাই আপনার বাড়ির ছাদ ও টেরেস অঞ্চলগুলো সাদা রং করে নিতে পারেন। ঘর ঠান্ডা রাখার পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে আইস কিউব ট্রেতে পুদিনা পাতা, আদা কুচি বা লেবুর ছোট ছোট স্লাইস পানিতে মিশিয়ে খান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা