ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

রসমালাই তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: রসমালাইয়ের নাম শুনলে জিভে জল চলে আসে অনেকেরই। চমৎকার স্বাদের এই মিষ্টি আপনি ঘরে বসে খুব সহজেই বানাতে পারেন। তবে আর দেরি কেন! চলুন ঝটপট জেনে নেই রসমালাই তৈরির রেসিপি –

উপকরণ:

১. গুড়া দুধ ১ কাপ
২. বেকিং পাউডার আধা চা চামচ
৩. ময়দা ১ চা চামচ
৪. ঘি ১ চা চামচ
৫. ডিম ১টি
৬. তরল দুধ ১ লিটার
৭. এলাচ ২-৩টি,
৮. চিনি ২ টেবিল চামচ
৯. কনডেন্স মিল্ক আধা কাপ

আরও পড়ুন: সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে

পদ্ধতি:

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নরম ও আঁঠালো খামির তৈরি করে নিন। এরপর খামির ঢেকে রাখুন ১০মিনিট। অন্যদিকে তরল দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে।

এলাচ, চিনি ও কনডেন্স মিল্ক মিশিয়ে নিতে হবে। এরপর হাতে সামান্য ঘি নিয়ে খামির থেকে গোল অথবা লম্বা আকৃতিতে রসমালাইগুলো তৈরি করে নিতে হবে।

আরও পড়ুন: ঢাকাশহর বিভিন্ন স্থানে ভূমিকম্প

দুধ জ্বাল দিয়ে যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে দিতে হবে আধা কাপ। তাহলে দুধটা আরও ঘন হবে।

ফুটতে থাকা দুধের মধ্যে বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে ঢেকে দিতে হবে। ৫-৭মিনিট পর ঢাকনা সরিয়ে খুব সাবধানে সেগুলো নেড়ে আবার ঢেকে দিতে হবে।

১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর পরিবেশন করুন জিভে জল আনা গুঁড়া দুধের রসমালাই।

আরও পড়ুন: ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত


সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা