ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চুল দ্রুত লম্বা করার উপায়

সান নিউজ ডেস্ক: মানুষের সৌন্দর্যের অন্যতম একটি অনুষঙ্গ চুল । যারা লম্বা চুল রাখতে পছন্দ করেন তারা কিছু টিপস মেনে চললে স্বাস্থ্যবান লম্বা চুল সহজেই পেয়ে যাবেন।

আরও পড়ুন: গৌরবময় বিজয়ের মাস শুরু

কিছু কার্যকর টিপস :

১. লম্বা চুলের জন্য নিয়মিত চুলে তেল ম্যাসাজ করতে হবে। তেল ম্যাসাজ করলে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়বে এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করবে। যে কারণে চুলের বৃদ্ধি দ্রুত হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

. চুলের আগা ফাটা সমস্যা যাদের রয়েছে তারা দুই থেকে তিন মাস পর পর ট্রিম করালে এই সমস্যা কমে যাবে। এতে চুলের বৃদ্ধি বাড়বে।
চুলের বৃদ্ধির জন্য ভিটামিনের অবদান অনেক। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পেলে চুল লম্বা হবে দ্রুত। তাই চুল ভিটামিন পায় এ ধরনের খাবারের পাশাপাশি অ্যান্টি-অক্সিডান্ট আর ভিটামিন ‘বি’ সমৃদ্ধ ওষুধগুলো খেতে পারেন।

আরও পড়ুন: বিশ্বে বেড়েই চলছে মৃত্যু

৩. চুল পরিষ্কার করার জন্য তো সপ্তাহে কয়েকবার শ্যাম্পু করতে হয়, যার ফলে চুল অনেকটা রুক্ষ হয়ে যায়। এ সমস্যা এড়াতে চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু এবং কন্ডিশনার নির্বাচন করুন।

৪. সপ্তাহে দুইবার অবশ্যই চুলের ধরন অনুযায়ী হেয়ার প্যাক ব্যবহার করুন, এতে চুল ঝলমলেও হবে এবং চুল লম্বা হতেও সাহায্য করবে।
শীতের সময় চুল পরিষ্কার করতে অনেকেই গরম পানি ব্যবহার করে, যা চুলের জন্য মোটেও ভালো না। এতে করে চুলের আর্দ্রতা এবং কিউটিকলগুলো হারিয়ে যায়। তাই চুলে গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: রাজশাহীতে পরিবহন ধর্মঘট চলছে

৫. চুলের যন্ত্রপাতি যেমন- স্ট্রেটনার, কার্লিং আয়রন বা হেয়ার ড্রায়ার ব্যবহার চুলের জন্য ক্ষতিকর। এগুলোর গরম তাপের জন্য চুল ক্রমশ দুর্বল আর ভঙ্গুর হতে থাকে। তাতে চুলের বৃদ্ধি কমে যায়। তাই এসব যন্ত্রপাতি ব্যবহার করেও চুল লম্বা করতে চাইলে চুলের পরিচর্চার পরিমাণও বাড়িয়ে দিতে হবে।

উপরের বিষয়গুলো মেনে চললে চুলের সৌন্দর্যও বাড়বে এবং চুল লম্বাও হবে তাড়াতাড়ি।

সান নিউজ /এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা