ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকের যত্নে ভিটামিন সি

সান নিউজ ডেস্ক : ভিটামিন সি ত্বকের জন্য অত্যন্ত জাদুকরী। ভিটামিন সি এমন একটি উপাদান যা ত্বকের গভীরে প্রবেশ করতে পারে।

আরও পড়ুন : জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

যুক্তরাষ্ট্রের 'অরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ে'র একটি গবেষণা থেকে জানা যায়, ভিটামিনে সি-তে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি সূর্য রশ্মিতে পুড়ে যাওয়া, কালো হওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে এবং ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে।

ত্বকে ভিটামিন সি পৌঁছানোর কয়েকটা উপায় রয়েছে।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাজারে ভিটামিন 'সি' সমৃদ্ধ অনেক ধরনের ফেসওয়াশ, টোনার এবং ময়েশ্চেরাইজিং ক্রিম পাওয়া যায়। এগুলো ত্বকে ব্যবহার করতে পারেন।

এছাড়া প্রাকৃতিকভাবে ত্বকে ভিটামিন সি পৌঁছানোর আরও কয়েকটি উপায় আছে। সকালে উঠে এক গ্লাস পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকও মসৃণ রাখে।

আরও পড়ুন : টেকনাফের ঐতিহ্যবাহী স্কুলের জমি দখল

ত্বক ভালো রাখতে প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। এর মধ্যে ফুলকপি, আনারস, স্ট্রবেরি, ব্রকলি -এগুলো উল্লেখযোগ্য।

এসব ছাড়া কমলাতেও প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায়। প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখলে তা ত্বক এবং শরীরের উপকার করবে।

এছাড়া ত্বকে ভিটামিন সি পৌঁছানোর জন্য এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস যোগ করুন। তারপর তাতে দুই টেবিলচামচ গোলাপ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে তা ফ্রিজে রেখে দিন ।

মিশ্রণটি প্রতিবার মুখে স্প্রে করার আগে ভালভাবে ঝাঁকিয়ে নিন।নিয়মিত ব্যবহারে এটি আপনার ত্বক মসৃণ আর টানটানে রাখতে সাহায্য করবে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা