প্রতীকী ছবি
লাইফস্টাইল

বয়স লুকিয়ে রাখার উপায়!

সান নিউজ ডেস্ক: আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না অনেকে।

আরও পড়ুন: বিয়ের উপকারিতা

বয়স এক্ষেত্রে একটি বড় কারণ। বয়সের সঙ্গে সঙ্গে চেহারায় ছাপ পড়তে শুরু করে। তাই ঠিকভাবে যত্ন না নিলে দ্রুতই বুড়িয়ে যেতে হয়। কাউকে কাউকে দেখবেন অনেকটা বয়সের পরেও চেহারায় তার কোনো ছাপ নেই। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো যত্ন। সঠিকভাবে যত্ন নিলে আপনার বয়সও বোঝা যাবে না। জেনে নেওয়া যাক-

১. ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করা: সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় আমরা ঘরে ফিরি। স্বাভাবিকভাবে ক্লান্ত থাকি। সেইসঙ্গে ক্লান্ত থাকে আমাদের ত্বকও। দিনের বেলা মুখে নানা প্রসাধনী মেখে বাইরে গেলেন, ফিরে এসে কিন্তু আপনাকে অবশ্যই মুখ পরিষ্কার করে নিতে হবে। এছাড়াও বাইরের ধুলোবালি মুখেও জমে খানিকটা। সেসব পরিষ্কার করে না ঘুমালে ত্বকে দ্রুত বলিরেখা পড়তে শুরু করবে।

২. ময়েশ্চারাইজার ব্যবহার: ত্বকের সঠিক যত্ন নেওয়ার ক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। অনেকে শুধু শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করলেও বছরের বাকি সময় এটি এড়িয়ে চলেন। এমনটা করা যাবে না। ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে সারা বছরই। এটি আপনার ত্বকে আর্দ্রতা ধরে রাখবে। সেইসঙ্গে ত্বক থাকবে মসৃণ ও নরম। ময়েশ্চারাইজারের পাশাপাশি ব্যবহার করতে হবে সানস্ক্রিন। এটি আপনার ত্বকে রোদের ক্ষতি থেকে বাঁচাবে। রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার বন্ধ করা যাবে না।

৩. ফেসিয়াল স্ক্রাব ব্যবহার: প্রতি সপ্তাহে অন্তত একবার ফেসিয়াল স্ক্রাব করবেন। আপনার ত্বকে তৈলাক্ত হলে এবং ব্ল্যাকহেডেসের সমস্যা বেশি থাকলে স্ক্রাব ব্যবহার করবেন সপ্তাহে দুইবার। তবে এর বেশি ব্যবহার করবেন না। এতে ত্বকের উপকারের বদলে ক্ষতি বেশি হবে। স্ক্রাবের ফলে ত্বকের মৃত কোষ উঠে যাবে এবং ত্বক আরও বেশি পরিষ্কার হবে। আপনার ত্বক যদি শুষ্ক হয় তবে স্ক্রাব না করাই ভালো। এছাড়া মুখে ব্রণের সমস্যা থাকলে স্ক্রাব ব্যবহার করবেন না।

৪. ফেসপ্যাক ব্যবহার: ত্বক ভালো রাখতে চাইলে ফেসপ্যাক ব্যবহার করুন সপ্তাহে এক-দুই বার। এক্ষেত্রে বাজার থেকে কেনা ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতে তৈরি করেও ব্যবহার করতে পারেন। তবে ফেসপ্যাক বেছে নিতে হবে ত্বকের ধরন বুঝে। নয়তো উপকার পাবেন না। মুখ পরিষ্কার করতে ও টানটান রাখতে এটি সাহায্য করে। ফলে সহজে বয়সের ছাপ পড়ে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা