প্রতীকী ছবি
লাইফস্টাইল

প্রাক্তনকে ক্ষমা করার দিন

সান নিউজ ডেস্ক: আজ সোমবার (১৭ অক্টোবর) প্রাক্তনকে ক্ষমা করার দিন। সব ভুলে যান আজ। ক্ষমা করে দিন প্রাক্তনকে। সেই মানুষটার প্রতি জমানো রাগ ক্ষোভ সব ছুড়ে ফেলে নতুন দিন শুরু করুন। নিজেকে মুক্ত মনে হবে। আজই কিন্তু সেই দিন, প্রাক্তনকে ক্ষমা করার।

আরও পড়ুন: মারা গেছেন মাসুম আজিজ

১৭ অক্টোবর সারাবিশ্বে পালিত হয় দিনটি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। ডেস অব দ্য ইয়ার’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

একটি সম্পর্ক যতটা সুন্দর মুহূর্ত নিয়ে শুরু হয় কিন্তু শেষটা হয় শুধু তিক্ততা দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে কতকিছুই না করেন। তবে এক তরফা স্যাক্রিফাইস একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। চাই দুই পক্ষের ইচ্ছা।

একসময় হাজারটা অভিযোগ, প্রবল ঘৃণা ও ক্ষোভ নিয়ে শেষ হয়ে যায় দুজন মানুষের স্বপ্ন। এরপর বাড়তে থাকে নিরন্তর মানসিক পীড়ন। বছরের পর বছর কেউ কেউ সেই স্মৃতি থেকে বেড়িয়ে আসতে পারেন না। চলে যাওয়া মানুষটির জন্য বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখেন।

প্রেমের সম্পর্ক নানা কারণেই ভেঙে যেতে পারে। তবে সবার মনে কমবেশি প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান বা প্রতিহিংসা থেকেই যায়। আবার অনেকেই সারাক্ষণ স্মৃতিচারণে ব্যস্ত থাকেন। কবি জয় গোস্বামীর কবিতার মতো প্রাক্তনের প্রতি অভিমান মেশানো সেই কবিতাও আওড়াতে থাকেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন নোরা

ঠিক সময়ে অফিসে যায়?
ঠিক মতো খায় সকালবেলা?
টিফিনবাক্স সঙ্গে নেয় কি?
না ক্যান্টিনেই টিফিন করে?

ভুলে যান এসব চিন্তা। ভুলে যান সব অতীত। সামনের দিনগুলোর কথা ভাবুন। বর্তমানে যে আছে তাকে নিয়ে নতুন করে সাজিয়ে নিন জীবনটাকে। যদিও এ অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা সহজ না হলেও তা করা জরুরি। এ কারণেই দিবসটির আবির্ভাব। যদিও সামাজিকভাবে এ দিবসের স্বীকৃতি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিবস নিয়ে বেশ উৎসাহী দেখা যায় সবাইকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা