বিফ তেহারি
লাইফস্টাইল

বিফ তেহারি

সান নিউজ ডেস্ক: তেহারি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ভোজন রসিকদের কাছে তেহারি খুব প্রিয় একটি খাবার। এটি তৈরিতে ঝামেলা কম আবার কেবল এই এক পদেই টেবিল সাজানো যায়। অর্থাৎ, বিফ তেহারি থাকলে খাবার টেবিলে আর বেশি কিছু লাগে না। ছুটির দিনের রান্নায় বা অতিথি আপ্যায়নে রাখতে পারেন বিফ তেহারি। রেসিপি জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: মোমো তৈরির রেসিপি

উপকরণ:-

১. গরুর মাংস- ১ কেজি
২. পোলাও চাল- আধা কেজি
৩. তেল- পরিমাণমতো
৪. ঘি- ১ চা চামচ
৫. পেঁয়াজ কুচি- পরিমাণমতো
৬. লবঙ্গ- ২-৩টি
৭. তেজপাতা- ১টি
৮. পানি- পরিমাণমতো
৯. লবণ- পরিমাণমতো
১০. আলু বোখারা- ৭-৮টি
১১. এলাচ- ৩-৪টি
১২. আদা বাটা- ২ টেবিল চামচ
১৩. ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
১৪. মরিচের গুঁড়া- ১ চা চামচ
১৫. গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
১৬. বাদাম বাটা- আধা কাপ
১৭. পোস্ত বাটা- ২ টেবিল চামচ
১৮. কাঁচা মরিচ- ৭-৮টি
১৯. পেঁয়াজ বেরেস্তা- পরিমাণমতো।

আরও পড়ুন: ক্যাসুনাট সালাদের রেসিপি

পদ্ধতি

রান্নার জন্য বড় একটি সসপ্যান নিন। এবার সেটি চুলায় বসিয়ে তাতে তেল দিয়ে দিন। সেইসঙ্গে দিন ঘি, পেঁয়াজ কুচি, লবঙ্গ, তেজপাতা ও পোলাও চাল। নেড়েচেড়ে ভেজে নিন। এবার তাতে পানি, লবণ, আলু বোখারা ও এলাচ দিয়ে ঢেকে দিন।

অন্য একটি প্যানে তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, ধনিয়া গুঁড়া, গরম মসলার গুঁড়া, জিরা, বাদাম বাটা ও পোস্ত বাটা দিয়ে ভালোভাবে কষান। কষানো হলে তাতে গরুর মাংস দিয়ে দিন। এরপর দিন এলাচ, দারুচিনি ও লবঙ্গ। কষানো হলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সসপ্যানে রান্না করা পোলাওয়ের সঙ্গে মেশান। কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন। সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা