লাইফস্টাইল

চিকেন বার্গার তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক : বার্গারে খেতে কে না পছন্দ করেন। ছোট বড় সকলের পছন্দ এই মুখরোচক খাবারটি। বার্গারের পেটি তৈরি করা যায় নানাভাবেই। একেকটির স্বাদ আবার একেক ধরনের। তৈরির প্রক্রিয়াও ভিন্ন। চলুন তবে জেনে নেওয়া যাক-

উপকরণ

১. মুরগির বুকের মাংস- আধা কেজি

২. গোল মরিচের গুঁড়া- ১ চা চামচ

৩. সরিষা গুঁড়া- ১ চা চামচ

৪. ওয়েস্টার সস- ২ চা চামচ

৫. লবণ- স্বাদ অনুযায়ী

৬. ময়দা- ২ চা চামচ

৭. ডিম- ১ টি

৮. চালের গুঁড়া- ২ টেবিল চামচ

৯. কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ

১০. বেকিং পাউডার- সামান্য

১১. দুধ- সামান্য

১২. কর্নফ্লেক্স- পরিমাণমতো

১৩. ব্রেড ক্রাম- পরিমাণমতো

১৪. তেল- ভাজার জন্য

১৫. গোল পাওরুটি- প্রয়োজন অনুযায়ী।

১৬. লেটুস পাতা

১৮. টমেটো

১৯. চিজ

২০. টমেটোর সস এবং মেয়নিজ।

পদ্ধতি

মুরগির মাংসে গোল মরিচ, সরিষা গুঁড়া, সস ও লবণ দিয়ে মেখে ২ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। এবার ময়দা, ডিম, চালের গুঁড়া, কর্ন ফ্লাওয়ার, লবণ এবং সামান্য বেকিং পাউডারে পানি এবং দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন। মাংসে মিশ্রণটি দিয়ে প্রথমে কর্নফ্লেক্স তারপর ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে ডুবো তেলে বাদারি করে ভেজে তুলুন। চুলার আঁচ অল্প রাখবেন। পাউরুটি গরম করে মাঝে কেটে নিচের অংশে মেয়নিজ ও সস মেখে উপরে ফ্রাইড চিকেন, চিজ, লেটুস পাতা এবং টমেটো দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা