ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

আন্তর্জাতিক বার্গার দিবস আজ

লাইফস্টাইল ডেস্ক : বিশ্বজুড়েই বিপুল জনপ্রিয় একটি ফাস্টফুড হলো বার্গার। দুই দিকে দুই প্রস্থ রুটি। মাঝখানে চিজ, মেয়নেজ, টমেটোর ফালি ও লেটুসপাতার সঙ্গে মসলা দেওয়া মাংসের কিমা। বিশাল এক হাঁ করে তাতে যখন কামড় বসাচ্ছেন, মনে হয় যেন এর চেয়ে সুস্বাদু খাবার আর হয় না। ছোট-বড় সবাই খেতে পছন্দ করেন মুখোরোচক এই খাবার।

আরও পড়ুন : বাঁচতে হলে হাসতে হবে!

আজ ২৮ মে, আন্তর্জাতিক বার্গার দিবস। হালে খাবারটি বার্গার নামে পরিচিত হলেও এর আসল নাম কিন্তু আরেকটু বড়—হামবার্গার। আপনি জেনে হয়তো অবাক হবেন, হ্যামবার্গার আমেরিকান ফাস্ট ফুডের একটি প্রতীক। তবে এর উৎপত্তিস্থল কোথায় সেই তথ্য অস্পষ্ট।

হামবার্গার শব্দটির উৎপত্তি জার্মানির শহর হামবুর্গ থেকে। একসময় প্রচুর জার্মান নাগরিক অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাত। তাদের বলা হতো ‘হামবার্গার’; যেমন লন্ডন থেকে আগত ব্যক্তিদের বলা হতো ‘লন্ডনার’। এই অভিবাসীদের তৈরি রেসিপিই গোটা যুক্তরাষ্ট্রে একসময় জনপ্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন : চিরতরুণ থাকতে যেসব খাবার খাবেন

কিছু ইতিহাসবিদদের মতে, হ্যামবার্গার ১৯০০ সালে ডেনিশ অভিবাসী লুই ল্যাসেন দ্বারা নিউ হ্যাভেনে তৈরি করা হয়েছিল। আরেকটি সংস্করণ হলো, এটি বিশ্ব মেলায় তৈরি করা হয়েছিল ১৯০৪ সালে সেন্ট লুই ফুড ফেস্টিভ্যালে।

বলা হয়, একজন ব্যবসায়ী ক্ষুধার্ত ছিলেন ও তার দ্রুত খাবার প্রয়োজন ছিল। কথিত আছে, লুই দুই টুকরো রুটির মধ্যে গ্রিলড গরুর মাংস স্যান্ডউইচ করে বার্গারটি তৈরি করেছিলেন।

আরও পড়ুন : কোমর ও পিঠ ব্যথা থেকে মুক্তির উপায়

হ্যামবার্গার তৈরির জন্য কৃতিত্বপ্রাপ্ত আরেক ব্যক্তি হলেন অটো ক্রাউস। তবে জনপ্রিয় এই খাবারের উদ্ভাবক কে তা নিয়ে এখনো বিতর্ক আছে।

তবে ১৭৫৮ সালে হ্যামবার্গার সসেজের রেসিপি প্রথমবারের মতো একটি কুকবুকে পাওয়া যায়। ১৯০৪ সালের বিশ্ব মেলার পরে বার্গার আরও জনপ্রিয় ও সস্তা ফাস্টফুড হয়ে ওঠে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা