ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকের ক্ষতি করে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের যত্ন নেওয়া সহজ কাজ নয়। অনেক সময়ে যত্ন নিয়েও কোনো লাভ হয় না। ব্রন ও র‌্যাশের মতোে সমস্যা লেগেই থাকে।

আরও পড়ুন : তৈলাক্ত ত্বক নিয়ে নাজেহাল?

সাধারণত ধুলা-বালি, দূষণ, বাইরের খাবার, পানি কম পান করা- এসব কারণে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই সাথে কিছু খাবার রয়েছে, যেগুলোও ত্বকের জন্য ভালো নয়।

চিকিৎসকরা বলেন, ত্বকের জন্য এসব খাবার সূর্যালোকের চেয়েও বেশি ক্ষতিকর।

আরও পড়ুন : ভালো ঘুমের জন্য যা করবেন

জেনে নিন ত্বক ভালো রাখতে যেসব খাবার এড়িয়ে চলতে হবে-

(১) আম : গ্রীষ্ম হলো আমের মৌসুম। আম খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসকরা বলছেন, আম ত্বকের জন্য একেবারেই উপকারী নয়। অত্যধিক পরিমাণে আম খেলে ত্বকে সিবাম ক্ষরণ বেশি হয়। তৈলাক্ত এ উপাদান ত্বকের রন্ধ্রমুখগুলি বন্ধ করে দেয়। ফলে প্রচুর পরিমাণে ব্রণ হয়। তাই ত্বক ভালো রাখতে বেশি আম না খাওয়াই ভাল।

আরও পড়ুন : পাকা ও মিষ্টি কাঁঠাল বোঝার কৌশল

(২) ভাজাপোড়া : বাইরের খাবার মানেই তেল-মশলায় ভরপুর। এ ধরনের খাবার স্বাদে ভালো হলেও ত্বকের জন্য একেবারেই উপকারী নয়। তেল চপচপে খাবার খেলে স্বাভাবিক ভাবেই ব্রন হয়। চিকিৎসকরা বলেন, বেশি ভাজাপোড়া খেলে ত্বকের ক্যানসার হওয়ারও আশঙ্কা থাকে।

(৩) মিষ্টি : চিনি ত্বকের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। মিষ্টিজাতীয় খাবার ওজন বাড়ানোর পাশাপাশি ত্বকের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে। মিষ্টি খাওয়ার প্রবণতা ব্রনের সমস্যা ডেকে আনে। তাই ব্রনের ঝুঁকি এড়াতে মিষ্টি খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করার দিকে খেয়াল রাখুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা