ছবি: প্রতীকী
লাইফস্টাইল

সুন্দরীরা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ!

সান নিউজ ডেস্ক: দিন দিন বেড়েই চলেছে হার্ট অ্যাটাকের সংখ্যা। এটি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই ঘটছে। শুধু যে বয়স্ক ব্যক্তিদের হার্ট অ্যাটাক হচ্ছে তা কিন্তু নয়, এই তালিকায় নাম যোগ হচ্ছে অল্প বয়স্কদেরও।

আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ আমদানি

তবে পুরুষদের ক্ষেত্রে তুলনামূলক বেশি ঘটছে হার্ট অ্যাটাকের ঘটনা। হার্ট অ্যাটাকের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সম্প্রতি এক গবেষণা জানিয়েছে চাঞ্চল্যকর তথ্য।

গবেষণা বলছে, সুন্দরী নারীরা হতে পারে পুরুষের হার্ট অ্যাটাকের কারণ। অবাক করা হলেও গবেষণার ফল কিন্তু এটিই জানাচ্ছে। স্পেনের একদল গবেষক দাবি করেছেন, সুন্দরী নারীদের দেখলে পুরুষের হৃদস্পন্দন বেড়ে যায়। আর সেখান থেকেই বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। তাই এ বিষয়ে সময় থাকতেই সংযত হতে পরামর্শ দিয়েছেন গবেষকরা। ডব্লিউবিএমডির একটি প্রতিবেদনে এটি প্রথম জানানো হয়।

উল্লেখিত গবেষণা প্রতিবেদনে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, সুন্দরী মেয়েরা এগিয়ে এলে পুরুষের মানসিক চাপ বাড়তে থাকে। এই মানসিক চাপ বাড়ার প্রবণতা বেশি হয় অপরিচত সুন্দরী মেয়েরা সামনে এলে। স্পেনের ওই গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ পুরুষের যেভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায়, তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই।

গবেষণার সময়কাল ছিল দীর্ঘ নয় বছর। এরপরই স্পেনের এই গবেষকরা এই অভিনব সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষকদের দাবি, সুন্দরী নারীদের হঠাৎ দেখলে কখনো কখনো পুরুষেরমানসিক চাপ এতটাই মারাত্মক হতে পারে যে তা হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাতে পারে!

ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তারা ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর গবেষণা চালানোর পরে দেখেছেন যে সুন্দরী মেয়েদের কাছে আসার পাঁচ মিনিটের মধ্যে পুরুষের হৃদস্পন্দন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

গবেষণায় বলা হচ্ছে এই পাঁচ মিনিটের মধ্যে ছেলেদের শরীরে ‘করটিসল’ নামক বিশেষ হরমোনের ক্ষরণ অনেক বেড়ে যায়। এই ‘কর্টিসল’ হরমোনের অত্যধিক নিঃসরণ হৃদযন্ত্রের ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকাংশে। সেইসঙ্গে বাড়ে ডায়াবেটিস ও বিভিন্ন স্নায়বিক সমস্যা। তাই সুন্দরী মেয়েদের দেখলে পুরুষের জন্য সংযম করা জরুরি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা