মাধুরী দিক্ষিত
লাইফস্টাইল

লাল-সাদা শাড়িতে মাধুরী!

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত। বর্তমানে তার বয়স ৫৫ বছর হলেও নায়িকার কাছে বয়স শুধুই একটি সংখ্যা মাত্র।

আরও পড়ুন: দ্রুত মেকআপ করার উপায়

এ বয়সেও ফিটনেস ধরে রেখেছেন অভিনেত্রী, এখনো রীতিমতো কাজ করে যাচ্ছেন টেলিভিশনের বিভিন্ন শো এমনকি বড় পর্দায়ও।

সম্প্রতি টেলিভিশনের এক শো’তে লাল-সাদা বল প্রিন্টের জর্জেট শাড়ির সঙ্গে পাফ হাতার ব্লাউজে তিনি রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। এই ফ্যাশন দিব্যি লুকিয়েছে তার বয়সকে।

ফ্যাশন ডিজাইনার অঞ্জু মোদির পাফ হাতা ব্লাউজের সঙ্গে লাল বল প্রিন্টের শাড়িতে মাধুরী দীক্ষিতকে সেদিন অসাধারণ লেগেছে। শাড়ির সঙ্গে কোমরে বেল্ট বেঁধে পুরো লুকটিই চেঞ্জ করেন তিনি।

আরও পড়ুন: সুন্দরীরা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ!

চুল না বেঁধে বরং খোলা রেখেই এদিন স্টাইল করেন। তবে চুলের নিচের অংশ কার্ল করে ঘাড়ের একপাশে তা সেট করেন। গলায় কোনো গয়না না পরলেও কানের এক জোড়া মাঝারি আকৃতির দুল তার সৌন্দর্য আরও বাড়িয়েছে।

মাধুরীর চোখের মেকআপে ছিল উইংড আইলাইনার। লাল শাড়ির সঙ্গে ঠোঁটে পরেন চকচকে লাল লিপস্টিক। দু’গালে বেশ খানিকটা হাইলাইটার ব্যবহারের কারণে তার ত্বক হয়ে ওঠে আরও স্নিগ্ধ ও উজ্জ্বল।

বর্তমানে মাধুরী একটি ডান্স রিয়েলিটি শো এর বিচারক হিসেবে আছেন। শো এর নতুন এক পর্বের জন্যই মাধুরীর এই সাজ-পোশাক। চাইলে আপনিও লাল-সাদা বলপ্রিন্টের শাড়ির সঙ্গে সাজতে পারেন মাধুরীর মতো।

আরও পড়ুন: হেমা মালিনীর সৌন্দর্যের রহস্য!

প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। প্রায়ই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং সাতবার ফোর্বস ভারত-এর ১০০ তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা