ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ইফতারে দই চিড়া রেসিপি

সান নিউজ ডেস্ক : সারাদিন রোজা রাখার পর আমরা ইফতারে অনেক বেশি ভাজাপোড়া খাই যেটা শরীরের জন্য মোটেও ভালো কিছু নয়। কিন্তু শরীরের চাহিদা থাকে প্রচুর পানি ও হেলদি খাবারের। তাই ইফতারে বেশি বেশি শরবত, পানি আর ফলের পাশাপাশি রাখতে পারেন হেলদি কিছু খাবার।

আরও পড়ুন: ওয়াসার পানিতে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই

এজন্য দই চিড়া তার মধ্যে একটা। তাই প্রতিদিন ইফতারের শুরুতেই অল্প চিড়া দই বা দুধ দিয়ে খেয়ে নিবেন। পেট তাড়াতাড়ি ভারী হয়ে যাবে। হাবিজাবি খেতে মন চাইবে না আর তখন। আর পেট ভরে গেলে সামনে রাজভোগ থাকলেই বা কি আসে যায় তাই না!

তাই আজকে চিড়া দিয়ে দারুন্সবাদের একটা ডেজার্ট বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে....

যা যা লাগবে:

১.টক দই-২ কাপ

২.চিড়া (পানিতে ভিজানো)- ১/২ কাপ

৩.পাকা কলা (ছোট টুকরা করে কাটা)- ১টি

৪.চিনি ( যদি মিষ্টি করে খেতে চান)- প্রয়োজন মতো

৫.লবণ- অল্প পরিমাণ

৬.কাঠ বাদাম কুচি পরিমাণমত।

প্রস্তুত প্রনালী:

পানিতে ভিজানো হয়ে গেলে (১৫-২০ মিনিট) পানি ঝরিয়ে নিতে হবে। এরপর বাটিতে টকদই, চিনি ও লবণ ভালভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে তাতে চিড়া মেখে ফ্রিজে রাখুন ঘণ্টাখানেক। খাওয়ার আগে কলা, বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দই-চিড়া।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা