সংগৃহীত ছবি
সারাদেশ

কলা বাগান থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থেকে মালেকা বেগম (৩৫) নামে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: অভাব-অনটনে পড়ে বৃদ্ধের আত্মহত্যা

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের গুতার বাজার এলাকার একটি কলা বাগান মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মালেকা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের গুতার বাজার (স্কয়ার প্রজেক্ট) সংলগ্ন এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী।

নিহতের বড় ছেলে মানিক (১৮) বলেন, তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন। বুধবার রাতে তার নাইট শিফটে ডিউটি ছিল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার বাবা তাকে ফোন দিয়ে জানান, তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে কারখানা ছুটি হলে সকাল ৯টার দিকে তিনি বাড়ি ফিরে তার মাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে কলা বাগানে তার মায়ের আগুনে পোড়া মরদেহ দেখতে পান।

আরও পড়ুন: পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিহতের বাবা পাশের দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন বলেন, বিয়ের পর থেকেই মালেকার স্বামী তাকে নির্যাতন করতো। তার মেয়ের দুই লাখ টাকা তার (বাবার) কাছে রক্ষিত ছিল। ওই টাকা এনে দেওয়ার জন্য তার স্বামী তাকে নির্যাতন করতো। বাচ্চু মিয়া আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আগুনে পুড়িয়ে স্কয়ার কোম্পানির কলা বাগানের প্রজেক্টে মরদেহ রাতের কোনো এক সময় ফেলে রেখেছে।

নিহতের এক প্রতিবেশী জানান, কাঠমিস্ত্রি বাচ্চু মিয়া নারী লোভী। তিনি বাহিরের মেয়ে বাড়িতে এনে ফূর্তি করতেন। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। তাছাড়া সংসারে অভাব-অনটন নিয়েও তাদের মধ্যে বিবাদ লেগে থাকতো। ধারণা করা হচ্ছে ঝগড়ার একপর্যায়ে বাচ্চু মিয়া তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর রাতের কোনো এক সময় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মরদেহ বাড়ির পাশের কলা বাগানে ফেলে রাখেন।

আরও পড়ুন: মদপানে দুই ব্যক্তির মৃত্যু

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, এখনো কিছু বুঝা যাচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। নিহত নারীর স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা