ছবি: সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে পুকুরে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অভাব-অনটনে পড়ে বৃদ্ধের আত্মহত্যা

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া (সর্দার পাড়া) গ্রামের পশ্চিমপাড়া কালাম বেপারীর পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু মো. আব্দুর রহিম ওই গ্রামের মুদি দোকান কর্মচারী মো. ইয়াছিনের ছেলে।

আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণের ঘটনায় মামলা

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, শিশুটির মা শারমিন আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মো. আব্দুর রহিমের মরদেহ ভাসতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে এসেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা