ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রেসিডেন্ট পদক পেলেন উত্তম প্রসাদ পাঠক

ঠাকুরগাঁও সংবাদদাতা: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার "রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম-সেবা)" পদকে ভূষিত হয়েছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারকে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম উপস্থিত ছিলেন।

এ পুরস্কার প্রাপ্তিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রেঞ্জ ডিআইজি ও রংপুরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুলিশ সুপার এ পদক প্রাপ্তিকে ঠাকুরগাঁও জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন। তিনি তার সকল সহকর্মীসহ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক গত বছরের ৭ জুলাই ঠাকুরগাঁও জেলা পুলিশে দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার হিসেবে ঠাকুরগাঁও জেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে আধুনিকায়ন ও অপরাধ দমনে সাফল্য অর্জন এবং একই সাথে জনগণের আস্থা ও ভালোবাসা যাতে বৃদ্ধি পায় সে লক্ষ্যে নিরলস কাজ করছেন।

এ পর্যন্ত জেলায় সংঘটিত ডাকাতি, মোটরসাইকেল ছিনতাই, ট্রাক ভর্তি ভুট্টা ডাকাতি, মাইক্রোবাসে ছিনতাই, অটোচার্জার চালক হত্যা, মাদ্রাসার ছাত্র হত্যা, ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, মাদক ও চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুততম সময়ে আসামি শনাক্তকরণ, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকসহ মাদকের সাথে জড়িতদের।

আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণ, মারা গেল ৫ শিশু

অপরাধ ও অপরাধীদের দমনে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন এসপি পাঠক। বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ তথা সকলস্তরের সাধারণ মানুষের সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছেন তিনি। সহকর্মী, অন্যান্য বিভাগ/প্রতিষ্ঠানের সাথে পারস্পারিক সৌহার্দ সম্পর্ক বজায় রাখায় জেলা পুলিশের সাথে অন্যান্যদের সেতুবন্ধন নিয়ে গেছেন এক উচ্চমাত্রায়। তিনি ২৭তম বিসিএসের একজন চৌকস পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা