সংগৃহীত ছবি
সারাদেশ

রাজবাড়ীতে নিষিদ্ধ পলিথিন জব্দ 

জেলা প্রতিনিধি: পুলিশ রাজবাড়ীতে ৪ হাজার ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে দুজনকে।

আরও পড়ুন: জালে ধরা পড়ল ৮০ কেজির পাখি মাছ

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মুরগির ফার্ম এলাকার পুলিশ লাইন্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান গতকাল বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— বরিশাল জেলার দূর্গাপুর গ্রামের মো. বেলাল হোসেন (২৫) ও পটুয়াখালীর রায়পুর গ্রামের মো. খায়রুল ইসলাম (১৯)।

আরও পড়ুন: অভাব-অনটনে পড়ে বৃদ্ধের আত্মহত্যা

ইফতেখারুল আলম প্রধান জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইন্সের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক থামানো হয়। ওই ট্রাক থেকে সরকারিভাবে পরিবহন করা নিষিদ্ধ ৪ হাজার ১৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৬ লাখ ২১ হাজার টাকা।

ওসি আরও জানান, নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাতকরণ, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করে এবং একই আইনের ১৫(১) এর ৪ এর (ক)(খ) মোতাবেক দণ্ডনীয় অপরাধ করায় এ সংক্রান্ত রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা