ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণের ঘটনায় মামলা

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মহেড়া রেলওয়ে স্টেশনের অফিসার সোহেল মিয়া জানান, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে কমিউটার ট্রেনটি ছেড়ে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়।

আরও পড়ুন: জালে ধরা পড়ল ৮০ কেজির পাখি মাছ

এতে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্স‌প্রেস ট্রেন টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশ‌নে, লোকাল নাইন‌টি নাইন ট্রেন ‌বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্স‌প্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু প‌শ্চিমপাড় স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে এবং ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্স‌প্রেস ট্রেন‌টি মৌচাক স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে।

স্টেশন অফিসার আরও জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি সরানে হলে রেল চলাচল স্বাভাবিক হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা