ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: বড় ইফতার পার্টি না করার নির্দেশ

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদরের জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ আগুনে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন: শপথ নিলেন সংরক্ষিত ৫০ আসনের এমপিরা

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ খোকন স্টোরে আগুন লাগে। এ সময় মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।

স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর আগেই মায়ের দোয়া ওয়ার্কশপ, আরাফাত রেন্ট এ কার, শরীফ স্টোরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, তাদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে যাওয়ায় ক্ষতি বেশি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেননি তিনি। রাস্তায় জ্যাম থাকায় দেরি হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা