ছবি: সংগৃহীত
সারাদেশ

আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ভাষা সৈনিক আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

আরও পড়ুন: আ’লীগ নেতার লাশ উদ্ধার

২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বদরমোকাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে খতমে কোরআন, দুপুরে এতিমখানায় খাবার বিতরণ ও বাদে আসর শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

আরও পড়ুন: আজম খান’র জন্ম

পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মরহুম আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর পুত্র আবদুল আল মাসুদ (রুমেল)।

আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী ছিলেন কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক। তিনি কক্সবাজারের ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কক্সবাজারের ফুটবল রেফারী ও বদরমোকাম স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা