সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে যুবদল নেতা মুকুলের মৃত্যুবার্ষিকী পালন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : সাবেক ছাত্রনেতা, সাবেক ভিপি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি তারেক কাশেম খান মুকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

আরও পড়ুন : শরীয়তপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু।

আরও পড়ুন : হবিগঞ্জে গ্যাস বিস্ফোরণ, নিহত ৪

জেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবর রহমান দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মু. মাসুদ রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব উল-আলম স্বপন, যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মো. শাহীন মিয়া, যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর যুবদলের আহ্বয়ক মো. এনামুল হক, সদস্য সচিব রায়হান কবির প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা