প্রতীকী ছবি
লাইফস্টাইল

সেহেরিতে স্বাস্থ্যকর খাবার

সান নিউজ ডেস্ক : আজ দিবাগত রাতে সেহেরি খাওয়ার মধ্য দিয়েই শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের যাত্রা। তাই সেহেরিতে একটু সময় নিয়ে পরিমিত পরিমাণে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত। ভাতের সঙ্গে সবজি, মাছ অথবা মুরগির মাংস খাওয়া যেতে পারে। এ ছাড়া দুধ-কলা-ভাত অথবা আম-দুধ-ভাত খাওয়া যায়। ভাত, সবজি ও মাছ খাওয়ার পর এক কাপ দুধ ও খেজুর খেলে সারা দিন সুন্দরভাবে রোজা রাখা যায়।

আরও পড়ুন: টিপু হত্যার নির্দেশনা দেন ডন মুসা

পানি পান করুন

গরমকালে পানিশূণ্যতা রোধে অবশ্যই সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মকালে রোজার সময় শরীরে সারাদিন পানির চাহিদা পূরণ করতে অন্তত ২ লিটার বা ৬০ আউন্স পানি পান করতে হবে। সেহরিতে অবশ্যই কিছুক্ষণ পর পর পানি পান করতে হবে। একসঙ্গে বেশি পানি পান করলে হিতে বিপরীত হতে পারে।

স্বাস্থ্যকর ও হালকা খাবার খান

সেহরিতে অবশ্যই হালকা ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যদি মনে করে থাকেন, বেশি করে খাবার খেলে সারাদিন ক্ষুধা লাগবে না, তাহলে আপনি ভুল ভাবছেন। এমন খাবার খান যাতে অনেক বেশি ফাইবার আছে। ফাইবারসম্মৃদ্ধ খাবার আপনাকে সারাদিন শক্তি যোগাবে।

সেহরিতে অবশ্যই খেজুর খান

শরীরকে সুস্থ্য রাখতে রোজার সময় খেজুর খুবই গুরুত্বপূর্ণ। খেজুরে পর্যাপ্ত পরিমাণে কপার, সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া এতে অনেক বেশি গ্লুকোজ থাকে যা শরীরে সারাদিন শক্তি যোগায়।

পর্যাপ্ত ঘুম

শারীরিক সুস্থ্যতার অনেকটাই নির্ভর করে পর্যাপ্ত ঘুমের ওপর। রোজার সময়েও শরীরকে সুস্থ্য রাখতে পর্যাপ্ত ঘুমাতে হবে। অবশ্যই নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে। আপনি যতই ক্লান্ত থাকেন না কেন, অবশ্যই ফযরের ৪০ থেকে ৫০ মিনিট আগে ঘুম থেকে ওঠে পড়ুন এবং সময় নিয়ে সেহরি করুন। এরপর সকাল হওয়া উপভোগ করুন।

আরও পড়ুন: আমাকে খুন করা হতে পারে

অবশ্যই দই খান

সেহরির পর দই খাওয়া খুবই উপকারি। এটি এসিডিটি, এমনকি পানিশূণ্যতা রোধেও অনেক ভালো কাজ করে।

আপেল ও কলা

সঠিক পুষ্টি পেতে প্রতিদিনের খাবারে আপেল ও কলা রাখা খুব জরুরি। দুটি ফলই কম ক্যালরিসম্পন্ন। এগুলোতে অনেক বেশি ফাইবার, ভিটামিন সি এবং অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

লবন, ঝাল ও চিনিজাতীয় খাবার থেকে দূরে থাকুন

বেশি ঝাল, চিনি ও লবনজাতীয় খাবার আপনাকে তৃষ্ণার্ত করে তুলবে। লবন, মরিচ ও চিনি’র সোডিয়াম শরীরে তরলের ভারসাম্য রক্ষা করে। তবে বেশি ঝাল, চিনি ও লবনজাতীয় খাবার খেলে শরীরের কোষ থেকে পানি বের হয়ে যায়। যার ফলে আপনি তৃষ্ণার্ত হয়ে পড়তে পারেন।

আরও পড়ুন: নোয়াখালীতে মৃত্যুর ২ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

পানিজাতীয় খাবার খান

অনেক বেশি পানি আছে, যেমন শসা-টমেটোর সালাদ, রসালো ফল যেমন তরমুজ, কমলা ইত্যাদি খাবার সেহরিতে যোগ করতে পারেন। এসব খাবার সারাদিন আপনার শরীরে পানির চাহিদা পূরণ করবে।

সেহরির এসব টিপস আপনার রোজাকে সহজ করতে ও নিজেকে সুস্থ্য রাখতে অনেক বেশি সাহায্য করবে। এসব খাবার আপনাকে সারাদিন পানিশূণ্যতা রোধেই সাহায্য করবে না, বরং এগুলো আপনাকে ক্ষুধাজনিত বিভিন্ন রোগ থেকেও দূরে রাখবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা