সারাদেশ

ভালুকায় বিদ্যুতের ভেলকিবাজিতে নাকাল জনজীবন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের ভেলকিবাজিতে নাকাল হয়ে পড়েছেন উপজেলাবাসী।

আরও পড়ুন: বিনামূল্যে টিকাদানে অগ্রাধিকার দিয়েছে সরকার

ভয়াবহ লোডশেডিংয়ে ঘণ্টাব্যাপি বিদ্যুৎতের লোডশেডিংয়ে বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহক। তাও আবার রমজানের সেহেরি, ইফতার ও তারাবিতে একেবারেই বিদ্যুৎ মেলে না। ফলে এ এলাকার মানুষের নাভিশ্বাস অবস্থা। বিদ্যুতের লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তোলপাড়।

কেউ কেউ বলছেন, লোডশেডিংয়ে সরকারের সুনাম নষ্ট করতেই বিদ্যুতের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী এ অবস্থার তৈরি করছে। ফলে সরকারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমে জনসাধারণের মাঝে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অব্যাহত লোডশেডিং এর কারণে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাপদাহ বৃদ্ধির কারণে নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজার হবে বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুর

লোডশেডিং বর্তমানে ভালুকা উপজেলার নিত্যদিনের সঙ্গী। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় সময়ের বেশি বিদ্যুৎ থাকে না। যে কারণে মানুষ প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। পৌরসভা-ইউপিতে ঘণ্টাব্যাপি বিদ্যুৎতের লোডশেডিং দিয়ে জনগণকে বিভ্রান্তিতে ফেলছে। ফলে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিকভাবে করতে পারছে না। লোডশেডিং থাকার পরও বিল দিতে হচ্ছে অনেক বেশি। ফলে বিদ্যুৎ বিভাগ হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। সরকারের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। ভালুকা বাজারের ব্যবসায়ী হাবীবুর রহমান বলেন, বিদ্যুতের ভেলকিবাজিতে আমরা দিশেহারা। লোডশেডিংয়ের কারণে কাজ তো করতেই পারি না, বরং ইলেকট্রনিক্স যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ভালুকা উপজেলার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনারুজামান কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারা দেশের গ্যাসের সমস্যা জনিত কারণে, বিদ্যুৎ উৎপাদন কিছু জায়গায় আংশিক-বন্ধ অবস্থায় রয়েছে, এর কারণে চাহিদা মত বিদ্যুত বিতরণে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতি থেকে বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক পর্যায়ে যাবার বিষয়ে নিদিষ্ট সময় জানা নেই। তবে বিদ্যুতের এ অবস্থা থেকে সমাধানের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা