আলুর চপ
লাইফস্টাইল

ইফতারে আলুর চপ

সান নিউজ ডেস্ক : ইফতার মানেই তাড়াহুড়ো করে নানান রকমের মজার মজার নাস্তা ভাজা। মজার এসব নাস্তা এত কম সময়ে তৈরি করতে অনেকেই হিমসিম খান। আর তাই রাঁধুনিরা একটু সহজ ও ঝটপট তৈরি করা যায় এমন রেসিপি খোঁজেন। সহজেই খুব কম সময়ে ইফতারিতে কিছু তৈরি করতে চাইলে আলুর চপ তৈরি করতে পারেন। মজাদার এই খাবারটি ছোট বড় সবাই খেতে ভালোবাসে। চলুন জেনে নেয়া যাক রেসিপিটি সম্পর্কে-

উপকরণ:

১.সেদ্ধ আলু এক কাপ
২.পেঁয়াজ কুচি আধা কাপ
৩.কাঁচামরিচ কুচি ও পুদিনাপাতা/ধনেপাতা কুচি পছন্দমতো
৪.আদা ও রসুন বাটা এক চা চামচ
৫.গরম মসলার গুঁড়া আধা চা চামচ
৬.গোলমরিচ গুঁড়া—আধা চা চামচ
৬.লবণ/বিট লবণ স্বাদমতো
৭.সয়াসস এক চা চামচ
৮.ডিম একটি
৯.ব্রেডক্রাম এক কাপ
১০.তেলপরিমাণমতো

প্রস্তুত প্রণালি:

প্রথমে কিমা করা মাংসের মধ্যে গরম মসলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও সামান্য তেল দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিতে হবে।
সেদ্ধ করে পানি ঝারিয়ে রাখুন।

আরও পড়ুন: ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান!

এরপর সেদ্ধ আলু হাতে চটকে মিহি করে নিন।
এতে গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদমতো দিয়ে মাখিয়ে রাখুন।এখন সামান্য তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও পুদিনাপাতা/ধনেপাতা দিয়ে হালকা ভেজে নিন।

মিহি করা আলু ও কিমার সঙ্গে এই মিশ্রণ ভালো করে মিশিয়ে নিন।
এরপর পছন্দমতো চপের আকার করে ফেটানো ডিমে ডুবিয়ে ও ব্রেডক্রামে গড়িয়ে নিন।গরম ডুবো তেলে চপগুলো ছেড়ে দিন এবং বাদামি রঙ করে ভেজে নামিয়ে নিন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা