ছবি- সংগৃহীত
লাইফস্টাইল

পাবদা মাছের ঝোল

সান নিউজ ডেস্ক: আমরা মাছে-ভাতে বাঙালি। বাঙালির পাতে মাছ না হলে জমে না। মাছ কম বেশি সবাই পছন্দ করেন। মাছ দিয়ে তৈরী করা যায় অনেক রকম সুস্বাদু খাবার।

আরও পড়ুন: নারকেল দুধে কাতলা

তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। পাবদা মাছ সবার পরিচিত। বেশিরভাগ বাড়িতেই কেনা হয় এই মাছ। পাবদা মাছের ঝোল একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. পাবদা মাছ- ৬-৭ টি
২. সরিষার তেল- ২ টেবিল চামচ
৩. রসুন- ৫ থেকে ৬ কোয়া
৪. লবণ- স্বাদমতো
৫. হলুদ- আধা চা চামচ
৬. মরিচের গুঁড়া- ১ চা চামচ
৭. কাঁচা মরিচ- ২-৩টি
৮. ধনেপাতা কুচি- পরিমাণমতো।

পদ্ধতি

মাছ কেটে ধুয়ে নিতে হবে। এরপর লবণ, হলুদ আর অল্প সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। যে কড়াইতে রান্না করবেন তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা ও সরিষার তেল দিন। এরপর তাতে অল্প পানি মিশিয়ে নিন। কড়াইটি চুলায় বসান। চুলার আঁচ কমানো থাকবে।

এবার কড়াইতে কাঁচা মরিচ দিয়ে দিন। অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলো এপিঠ-ওপিঠ ভেজে তুলে নিন। মসলা কষানো হলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিন। এবার তাতে অল্প পানি যোগ করুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা