ঐশ্বরিয়া রাই বচ্চন
লাইফস্টাইল

ঐশ্বরিয়ার সুন্দর চুলের রহস্য

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। ঐশ্বরিয়া সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। ঐশ্বরিয়ার সুন্দর চুলও সবার নজর কাড়ে।

মসৃণ, সিল্কি ও চকচকে চুলের জন্য ঐশ্বরিয়া রাই বিদেশি পণ্যের ওপর নয়, আস্থা রাখেন ঘরোয়া উপাদানেই। চুলের উজ্জলতা বাড়াতে ও চুল সুস্থ রাখতে অ্যাভোকাডোর বিভিন্ন প্যাক ব্যবহার করেন তিনি। এতে চুল মজবুত হয়, আলাদা করে ময়েশ্চারাইজ না করলেও চলে। এতে আরও আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টিকর বৈশিষ্ট্য।

বাদাম তেল বা নারিকেল তেল দিয়ে ম্যাসাজ, ডিম ও অলিভ অয়েল দিয়ে তৈরি হেয়ার প্যাক, দুধ ও মধু দিয়ে তৈরি হাইড্রেটিং মাস্ক, মায়ো ও অ্যাভোকাডো দিয়ে তৈরি ময়েশ্চারাইজিং প্যাক- এগুলোই হলো প্রাক্তন এই বিশ্বসুন্দরীর চুল সুন্দর থাকার গোপন রহস্য। এমনটাই তিনি জানিয়েছেন ভোগ ইন্ডিয়াকে। ঐশ্বরিয়ার মতো সুন্দর চুল পেতে চাইলে আপনাকে যা করতে হবে-

আরও পড়ুন: সত্যের জয় হয়েছে

নারিকেল তেল ও অ্যাভোকাডোর ব্যবহার

একটি পাত্রে অ্যাভোকাডোর স্ম্যাশড করে নিন। এরপর তাতে ২ টেবিল চামচ নারিকেল তেল যোগ করে একটি পেস্ট তৈরি করতে হবে। এই হেয়ার মাস্ক ৩০ মিনিটের জন্য রেখে দিন। এবার কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার শ্যাম্পু করে নিন। শ্যাম্পু ব্যবহারের সময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করবেন।

কলা ও অ্যাভোকাডো

চুল সিল্কি করার আরেকটি হেয়ার মাস্ক হতে পারে কলা ও অ্যাভোকাডোর ব্যবহার। একটি অ্যাভোকাডো ও অর্ধেক কলা নিন। এরপর এই দুই উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। একটি ব্রাশের সাহায্যে মাথার তালু ও চুলে ব্যবহার করুন। এরপর অপেক্ষা করুন আধা ঘণ্টার মতো। আধাঘণ্টা পর চুল ভালোভাবে শ্যাম্পু করে নিন। নিয়মিত ব্যবহারে উপকার মিলবে দ্রুতই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা