বিনোদন

ঐশ্বরিয়ার বাজিমাত!

বিনোদন ডেস্ক: মুক্তির মাত্র দুইদিনে বক্স অফিসে জাদু দেখাচ্ছে পরিচালক মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়লো এই ছবিটি।

আরও পড়ুন: সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ঐশ্বরিয়া রাই অভিনীত এই ছবিটি আয় করেছিল ৬৪.১৪ কোটি রুপি। যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি রুপি। অপরদিকে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি।

এর আগে বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল সেই ছবিটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকরা।

‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান এবং সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে ছবির প্রেক্ষাপট।

আরও পড়ুন: আবেগে বিয়ে করে ফেলি

ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। ঐশ্বরিয়ার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।

২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। বেশ সুখেই দিন কাটছে এ তারকা দম্পতির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা