সালমান খান
বিনোদন

সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে

বিনোদন ডেস্ক: ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের হিট মেশিন তিনি। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা। এছাড়া তিনি ছোট পর্দায় যেসব অনুষ্ঠান করেন, সেগুলোর জন্যও নেন আকাশচুম্বী পারিশ্রমিক। এসবের বাইরে নানাবিধ ব্যবসাও রয়েছে এই তারকার।

আরও পড়ুন: আবেগে বিয়ে করে ফেলি

৫৭ বছর বয়সেও অবিবাহিত তিনি। তবে ব্যক্তিগত জীবনে তার প্রেমিকার নামের তালিকা অনেক দীর্ঘ। কিন্তু কারো সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়নি তার। ‘ব্যাচেলর’ তকমা নিয়েই খুশি। যদিও বিটাউনে এখনো তার প্রেম-বিয়ের গুঞ্জন শোনা যায়।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। এসময় সঞ্চালক তার বাস্তব জীবনের প্রেমের গল্প নিয়ে প্রশ্ন করেন। জানতে চান— তার জীবনের সমস্ত প্রেমের গল্প নিয়ে আত্মজীবনী লেখার পরিকল্পনা রয়েছে কিনা।

আরও পড়ুন: ন্যান্সির জাতীয় পুরস্কার স্বর্ণপদক চুরি

সালমান খান বলেন, ‘আমার সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে।’ পাশাপাশি সালমান এ-ও জানান, তার সব কটি প্রেমিকা ভালো ছিলেন। মূলত, তার দোষের কারণে সম্পর্ক ভেঙে গেছে।

সালমান খান বলেন, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যখন সিদ্ধান্ত নেবেন, তখন আমার বিয়ে হবে। বিয়ের জন্য দুজন ব্যক্তি প্রয়োজন। আমি যখন বিয়ের জন্য ‘হ্যাঁ’ বলেছিলাম, তখন কেউ ‘না’ বলেছিল। যখন কেউ ‘হ্যাঁ’ বলেছে, আমি ‘না’ বলেছি। আর এখন দুই পাশ থেকেই ‘না’। যখন আমরা দুজনেই ‘হ্যাঁ’ বলব, তখন বিয়ে হবে। এখনো সময় আছে, আমার বয়স ৫৭।

আরও পড়ুন: চার্লসের রাজ্যাভিষেকে সোনম

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমায় ২৫ বছরের ছোট পূজা হেগড়ের বিপরীতে অভিনয় করেছেন সালমান। ঈদুল ফিতরে মুক্তি পায় এটি। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় রাম চরণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা