তামান্না ভাটিয়া
বিনোদন

ভালো অভিজ্ঞতার অপেক্ষায় আছি

বিনোদন ডেস্ক: বাহুবলি গার্ল খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: চমকে দিলেন মেহজাবীন!

সম্প্রতি ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে তামান্নার ‘লাস্ট স্টোরিজ ২’। তবে দর্শক-সমালোচকদের মন জয় করতে অনেকটাই ব্যর্থ হয়েছে সিনেমাটি।

যদিও বাস্তবের যুগল তামান্না ও বিজয় বর্মাকে একসঙ্গে পর্দায় দেখার কৌতুহল দর্শকদের মাঝে থাকবে বলে শুরু থেকেই আশাবাদী ছিলেন সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে তাদের সেই প্রত্যাশা মেটাতে না পারলেও দুই ইন্ডাস্ট্রির একাধিক সিনেমায় যুক্ত হচ্ছেন তামান্না।

সম্প্রতি তিনি নির্মাতা নিখিল আডবাণীর ‘বেদা’ শিরোনামের আরও একটি বলি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে বলিউড অভিনেতা জন আব্রাহামের সুঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে।

আরও পড়ুন: সুমাইয়া হিমি এখন গ্র্যাজুয়েট

তামান্না ভারতীয় গণমাধ্যমে বলেন, নিখিলের গল্প বলার কৌশল আমার অত্যন্ত পছন্দের। এই ছবির মাধ্যমে জনের সঙ্গেও এই প্রথম কাজ করব। সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।

তিনি আরও বলেন, ক্যারিয়ারে সব সিনেমাই বক্স অফিস মাত করবে এটা আশা করা বোকামি। উত্থান-পতন থাকবেই। তাছাড়া কোন সিনেমা বা গল্প দর্শকদের ভালো লাগবে তা তো আগে থেকে জানা সম্ভব নয়। তাই একটি সিনেমা দিয়ে সব মূল্যায়ন না করাই ভালো।

জানা গেছে, দীর্ঘ ৫ বছর পর নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন পরিচালক নিখিল আডবাণী। সিনেমাটিতে আরও একবার পরিচালকের তুরুপের তাস জন। শুধু তাই নয়, চরিত্রের প্রয়োজনে তামান্নাকেও কাস্ট করা হয়েছে বলে জানান নির্মাতা।

নিখিল বলেন, ‘গল্পের প্রয়োজনে তামান্নাকে দরকার ছিল। সেই জায়গা থেকে আমি এই সিনেমা নিয়ে আমার ভাবনা জানাতেই তামান্না রাজি হয়ে যায়। আমাদের ইউনিট ওকে পেয়ে খুব খুশি।’ এরইমধ্যে অ্যাকশন ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজস্থানে।

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে তিনি বলিউডের সিনেমায় কাজ করেছেন। অথচ তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তেলেগু সিনেমা দিয়ে। রূপ-লাবণ্য আর অভিনয়ের অসাধারণ সমন্বয় তিনি। দর্শকদের প্রিয় নায়িকার তালিকায় তামান্না ভাটিয়ার নামটি উল্লেখযোগ্য। বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা