ছবি-সংগৃহীত
বিনোদন

মা হওয়ার খবরে মুখ খুললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দুদিন আগেই নিজের ৪১তম জন্মদিন পার করেছেন ঢালিউড ক্রাশ। এই সুবাদে সংবাদমাধ্যমে ছিলেন আলোচনায়। এবার মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনায় এলেন অভিনেত্রী। তবে গুঞ্জনটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পূর্ণিমা। সেইসঙ্গে জানিয়েছেন মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।

আরও পড়ুন : সুমাইয়া হিমি এখন গ্র্যাজুয়েট

মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে এই নায়িকা বলেন, ‘এটি ভুয়া। সত্য নয়। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না। এমন কিছু হলে আমি নিজেই জানাব।’

মিথ্যা সংবাদটি দেখে পরিচিত অনেকে ফোন করছেন জানিয়ে পূর্ণিমা বলেন, ‘ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! বিষয়টি আমার জন্য খুবই বিব্রতজনক।’

আরও পড়ুন : কোটি টাকার মডেল সিতারা!

পূর্ণিমা আরও বলেন, একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এ রকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!

শিগগিরই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কী? এমন প্রশ্নে নায়িকার উত্তর, ‘সেটা তো আমি নিজেও জানি না। এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাব। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

আরও পড়ুন : সিনেমাটা দেখতে বাধ্য হয়েছি

প্রসঙ্গত, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দেয়া পূর্ণিমা চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন। ব্যক্তি জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার সেই সংসার ভেঙে যায়। সবশেষে তিনি ২০২২ সালে ২৭ মে একটি বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা