ফাইল ছবি
বিনোদন

সন্তানের জন্য পরীর উপহার

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতে অভিনয়ে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে কাজ করার উদাহরণ খুঁজলে চিত্রনায়িকা পরীমনির নামটা আসবেই। সম্প্রতি নির্মিত ‘মা’ সিনেমায় মায়ের ভূমিকায় শুটিংয়ের সময় পরীমনি বাস্তবেও ছিলেন অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন: নোবেলের কাণ্ডে হতবাক স্ত্রী

সম্প্রতি সেই সময়ের কিছু স্মৃতি শেয়ার করলেন পরীমনি ও নির্মাতা অরণ্য আনোয়ার। জানালেন অন্তঃসত্ত্বা অবস্থায় কতটা কঠিন পরিস্থিতি সামলে শুটিং করেছেন পরী।

পরীমনি বলেন, ‘অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করতে হয়েছিল। কখনো আমার মন খারাপ ছিল, টিমের অন্যরা আমাকে উৎসাহ দিয়েছে। আবার কখনো পুরো টিম চিন্তায় ছিল, তখন আমি সাপোর্ট দিয়ে বলেছি, পারব।’

আরও পড়ুন: আজ প্রচারিত হবে “সাগর বিলাস”

নায়িকা হয়ে ‘মা’ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে প্রচলিত ট্যাবুও ভেঙেছেন পরীমনি। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘একজন নায়িকা মায়ের চরিত্রে কাজ করতে পারবে না, এই ধারণায় আমার আপত্তি আছে।’

এই ছবিকে জীবনের বিশেষ একটি অংশ হিসেবেই মনে রাখতে চান উল্লেখ করে পরীমণি বললেন, ‘আমি জানি না, এই ছবিটা হিট হবে কি না। কিন্তু আমার অভিনয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পুরো জার্নিতে এই অংশটা আমি ফ্রেমবন্দি করে রাখতে চাই। এবং আমি আমার রাজ্যকে এটা গিফট করতে চাই যে, তুমিও ছিলে আমার সাথে।’

আরও পড়ুন: উড়ছেন মিথিলা

প্রসঙ্গত, অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমায় পরীমণির সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা