অপু বিশ্বাস
বিনোদন

অপুর সঙ্গে ডিনারের সুযোগ

সান নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আবারও শুভেচ্ছাদূত হলেন এই সুন্দরী নায়িকা। সোমবার (১১ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।

আরও পড়ুন: মা হতে যাচ্ছেন অভিনেত্রী প্রানিতা

অপু বিশ্বাস বলেন, ডায়মন্ড হাউজের পণ্য দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। আমি গত দুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। দামও হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশে বলতে চাই, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবেন তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।

অপু আরও বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন। বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজানের কারণে আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে নববর্ষ বরণ করতে পারব না। তারপরও বলব ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার ও সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে তা আশা করছি।

আরও পড়ুন: তৃতীয় বাগদানের ঘোষণা দিলেন ব্রিটনি

প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন-বাপ্পী চৌধুরী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা