শাহরুখপুত্র আরিয়ানের পরিচালনায় শুটিং শুরু
বিনোদন

শাহরুখপুত্র আরিয়ানের পরিচালনায় শুটিং শুরু

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গত বছর জুড়ে বেশ আলোচনায় ছিলেন। মাদককাণ্ডে নাম জড়িয়ে এ বছর গ্রেফতার হয়ে প্রায় এক মাস কারাগারে ছিলেন। যে কারণে তিন মাসেরও বেশি সময় ধরে অনেকটা আড়ালেই ছিলেন আরিয়ান।

আরও পড়ুন : আমরা ঋণখেলাপি নই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে গত ১২ ফেব্রুয়ারি হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজের দায়িত্ব কাঁধে নিলেন আরিয়ান। পরিচালনার কাজ শুরু করলেন তারকা-পুত্র। কেবল পরিচালনা নয়, সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি।

গত শুক্র এবং শনিবার পরীক্ষমূলক শুটিং করেছেন আরিয়ান। সিরিজটি ফ্লোরে ওঠার আগে হাত পাকিয়ে নিতে চাইছেন শাহরুখ-পুত্র। কেবল তা-ই নয়, পরীক্ষামূলক শুটিংয়ের মাধ্যমে কলাকুশলীদের সঙ্গে একটি ‘দল’ হয়ে ওঠার তাগিদও দেখা গেছে তার মধ্যে।

আরও পড়ুন : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

এই সিরিজ কবে ফ্লোরে যাবে? সে তথ্য এখনও মেলেনি। আনন্দবাজার সূত্রের কথায় জানা যায়, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। প্রাক-শুটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। খুব তাড়াতাড়ি মূল শুটিংয়ের তারিখ প্রকাশ্যে আসবে। সব ঠিকঠাক এগোলে মুক্তিও পাবে এই বছরেই।

অ্যামাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা-মায়ের প্রযোজনা সংস্থার (রেড চিলিজ এন্টারটেইমেন্ট) হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনায় হাত দেবেন বলে জানা গেছে।

আরিয়ান আগেই জানিয়েছিলেন, তিনি বাবার মতো অভিনেতা হতে চান না। ক্যামেরার পেছনে কাজ করতে চান। চলচ্চিত্র নিয়েই পড়াশোনা করেছেন আরিয়ান। এ বার সেই স্বপ্ন পূরণের দিকে পা বাড়ালেন।

আরও পড়ুন : তিন ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

এদিকে, শাহরুখের মেয়ে সুহানা খান তার প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন। ‘আর্চিস কমিক্স’ নিয়ে চিত্রনাট্য লিখেছেন পরিচালক জোয়া আখতার।

সেই সিনেমায় সুহানার সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়ার এই মিউজিক্যাল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা