বিনোদন

ইসলামের টানে অভিনয় ছাড়লেন ঈশিকা

বিনোদন ডেস্ক: এক সময়ের টিভি পর্দার জনপ্রিয় মুখ ছিলেন ঈশিকা খান ইসলামের জন্য অভিনয় ছেড়ে দিয়েছেন। কয়েক মাস ধরে ঈশিকা নিয়মিত বোরকা ও হিজাব পরছেন। বোঝাই যাচ্ছে, নিজেকে পুরোপুরি ইসলামি পন্থায় পরিচালিত করতে চাইছেন তিনি।

আরও পড়ুন : ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বিএনপি

এ ব্যাপারে বলেন, ‘আমি অভিনয়ে আর নিয়মিত হতে পারছি না। সে সময়টা এখন আর নেই। একেবারেই মিডিয়া ছেড়ে দিয়েছি। নিয়মিত ধর্ম-কর্ম পালনের চেষ্টা করছি। এদিকে বাচ্চারা বড় হচ্ছে, পড়াশোনা শুরু করছে। তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। বাচ্চাদের সময় দেওয়া এখন আমার প্রধান কাজ।’

জানা গেছে, বেশ কয়েক বছর আগে নাটকে যেমন চুটিয়ে অভিনয় করেছেন, আবার উপস্থাপনা দিয়েও নজর কেড়েছেন। তবে অনেকদিন ধরেই শোবিজে নেই ঈশিকা। ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে হঠাৎ বিয়ে করে ফেলেন। লন্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খানকে সঙ্গে ঘর বাঁধেন। এরপর পাড়ি জমান লন্ডনে। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।

ঈশিকা খানের ইনস্টাগ্রামে ১৭ লাখের বেশি অনুসারী রয়েছে। সেখানে তিনি নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন। ইদানিংকালের সব পোস্টেই তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ভক্তরাও তার এই পরিবর্তন ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

আরও পড়ুন: ভালো গল্পের অভাবে সিনেমায় নায়িকা সংকট

বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে পা রাখেন ঈশিকা খান। এরপর নাটক ও উপস্থাপনায় নিয়মিত কাজ করেছেন। ২০১৬ সালের মার্চে প্রবাসীকে বিয়ে করেন। সম্প্রতি ঈশিকা জানান, অভিনয়ে আর ফেরার চিন্তা-ভাবনা নেই তার। সংসার ও ধর্ম নিয়েই তার যত মনযোগ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা