জাফরানি চিকেন কোরমা
লাইফস্টাইল

জাফরানি চিকেন কোরমা

সান নিউজ ডেস্ক: মুরগির মাংস খেতে কম বেশি সবাই পছন্দ করেন। মুরগির মাংস দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম পদ। মুরগির মাংসের ঝোল থেকে শুরু করে চিকেন ফ্রাই, কোফতা, ভুনা ইত্যাদি তো সব সময়ই খেয়ে থাকেন! অনেকের আবার এক নিয়মে মুরগির মাংস খেতে খেতে অনীহা চলে আসে। তাই একঘেয়েমি দূর করতে তৈরি করতে পারেন জাফরানি চিকেন কোরমা। চিকেন দিয়ে তৈরী করা যায় মুখরোচক সব পদ। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ:-১. মুরগির মাংস ৫০০ গ্রাম
২. বেরেস্তা ৩ চা চামচ
৩. রসুন বাটা ১ চা চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. পেঁয়াজ বাটা আধা কাপ
৬. পোস্ত ১ চা চামচ
৭. জাঁয়ফল গুঁড়া আধা চা চামচ
৮. জয়িত্রী গুঁড়া আধা চা চামচ
৯. ফ্রেশ ক্রিম আধা কাপ
১০. দুধ আধা কাপ
১১. ঘি ২ টেবিল চামচ
১২. দুধে ভেজানো জাফরান ২ চা চামচ
১৩. কাঁচা মরিচ ৩টি ও
১৪. কেওড়া জল ১ চা চামচ।

পদ্ধতি

আরও পড়ুন: চিকেন ফ্রাই

* প্রথমে প্যানে ঘি গরম করে আস্ত মসলা ফোড়ন দিয়ে ভেজে নিন। এরপর তাতে মাংস দিয়ে আরও একবার ভাজুন।

* আলাদা একটি পাত্রে পেঁয়াজ বাটা, বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, জায়ফল ও জয়িত্রী, পোস্ত, ও লবণ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

* মাংসের উপর ঢেলে দিন মসলার মিশ্রণ। তারপর ভাল নেড়ে নিন। এবার ঢেকে কষিয়ে রান্না করুন মাঝারি আঁচে।

* এরপর হালকা গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ক্রিম ও দুধ মিশিয়ে দিন। দেখবেন একটু পর মাংসের গ্রেভি অনেক ঘন হয়ে গেছে।

* এরপর জয়িত্রী-জায়ফল, চিনি ও জাফরান ভেজানো দুধ মিশিয়ে দিন। উপর থেকে কেওড়া জল ছড়িয়ে দিন।

* ব্যাস তৈরি হয়ে গলে জাফরান চিকেন কোরমা। রুটি-পরোটার কিংবা ভাত-পোলাও সবকিছুর সঙ্গেই দারুন মানিয়ে যাবে জাফরানি চিকেন কোরমা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা